মোমো খেয়ে মহিলার মৃত্যুর পরে মেয়োনেজ নিষিদ্ধ করল তেলঙ্গানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোমো খেয়ে  হায়দ্রাবাদে কিছুদিন আগেই প্রাণ হারান এক মহিলা। শুধু তাই নয় অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ১৫ জন। আর তাতেই খাবারের গুণগত মান নিয়ে উঠেছিল প্রশ্ন । তাই  এই ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয় সেইজন্য এবার ডিম থেকে তৈরি হওয়া মেয়োনেজের ওপর নিষেধাজ্ঞা জারি করল তেলেঙ্গানা প্রশাসন।  

এক বছরের জন্য তেলেঙ্গানায় নিষিদ্ধ হল মেয়োনেজ। এই প্রসঙ্গে খাদ্য নিরাপত্তার আধিকারিক জানিয়েছেন,’ স্যান্ডউইচ, মোমো, শাওয়ারমা এবং আল ফাহাম চিকেন ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে মেয়োনেজ। সাম্প্রতিক সময়ে রাজ্যে এমন অনেক ঘটনা প্রকাশিত হয়েছে যাতে কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনেজ খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আমজনতারা। তাই টানা ১ বছরের জন্য মেয়োনেজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তেলেঙ্গানা ফুড সেফটি কমিশনার  জানিয়েছেন, ‘কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনেজ খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া  তৈরি হচ্ছে। সেইজন্য নিষিদ্ধ করা হয়েছে মেয়োনেজ।‘ বলা বাহুল্য, মঙ্গলবার, হায়দ্রাবাদে মোমো খাওয়ার পরে ৩১  বছর বয়সী এক মহিলা মারা যান এবং আরও ১৫ জন অসুস্থ হয়ে পড়েন । এছাড়াও কয়েকদিন আগে শাওয়ারমা  খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে। তাই এসকল ঘটনা রুখতেই এবার বড় পদক্ষেপ  নিল তেলেঙ্গানা প্রশাসন।  

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট