দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষকদের জন্য লড়াইয়ে নামতে প্রয়োজনে ইস্তফা, হুঙ্কার মেঘালয়ের রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, বুলন্দশহর: সঙ্ঘ পরিবার (Sangha Parivar) হিসেবে ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই মোদি সরকারের (Modi Government) জমানায় রাজ্যপাল (Governor) পদে নিয়োগ পেয়েছিলেন সত্যপাল মালিক (Satyapal Malik)। যদিও গত কয়েক বছর ধরেই কৃষক আন্দোলন থেকে শুরু করে নানা ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে মেঘালয়ের রাজ্যপালকে (Meghalaya Governor)। বৃহস্পতিবার ফের একবার বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার দাবিতে সরব হলেন তিনি। প্রয়োজনে কৃষকদের জন্য লড়াই নামতে রাজ্যপাল পদে ইস্তফা দিতেও যে দ্বিধা করবেন তা জানিয়ে মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) বলেছেন, ‘আমার চাকরির প্রতি কোনও মোহ নেই। ইস্তফাপত্র সব সময়ে পকেটে নিয়ে ঘুরি।’

এদিন বুলন্দশহরের অওরাঙ্গাবাদের মুড়ি বকাপুরে কৃষকদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি সরকারের গলার কাঁটা হয়ে ওঠা সত্যপাল মালিক। অনুষ্ঠানে কৃষকদের দাবি মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য না দেওয়ার জন্য মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু গৌতম আদানির জন্যই কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালু হচ্ছে না।’ কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের দাবি মেনে না নেয়, তাহলে অন্নদাতাদের সঙ্গে  সরকারের বড় ধরনের লড়াই শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়ে মেঘালয়ের রাজ্যপাল বলেন, ‘যতদিন না ন্যূনতম সহায়ক মূল্য মিলবে, ততদিন পর্যন্ত কৃষকদের সমস্যার কোনও সমাধান হবে না। সরকার বনাম কৃষকদের মধ্যে লড়াই শুরু হলে ইস্তফা দিয়ে অন্নদাতাদের হয়ে লড়াই করব। আমি ইস্তফাপত্র পকেটে নিয়েই ঘুরি।’

এদিন রাজধানী দিল্লির রাজপথের নাম বদলে কর্তব্যপথ করা হয়েছে। ওই নাম বদলেরও বিরোধিতা করেছেন সত্যপাল মালিক। তাঁর কথায়, ‘রাজপথ কোনও ব্রিটিশ শাসকের দেওয়া নাম নয়। তাই ওই নাম বদলের কোনও যুক্তি নেই।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ