চম্পাইয়ের শপথ গ্রহণের পর হায়দরাবাদে মহাজোট বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনের শপথ গ্রহণের পর হায়দরাবাদ নিয়ে যাওয়া হল মহাগঠবন্ধন জোটের বিধায়কদের। বৃহস্পতিবার রাতেই তাঁদের হায়দরাবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া থাকার কারণে যেতে পারেননি বিধায়করা।

এদিন দুপুরে চম্পাই সোরেনের শপথ গ্রহণের পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস সহ মহগঠবন্ধনের বিধায়কদের চার্টার্ড বিমানে নিয়ে যাওয়া হল হায়দরাবাদে। আগামী ৫ অথবা ৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ড বিধানসভায় নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। মনে করা হচ্ছে, ততদিন পর্যন্ত হায়দরাবাদেই রাখা হবে মহাগঠবন্ধনের সব বিধায়ককে। জেএমএম নেতা মনোজ পাণ্ডে জানান, ৩৯ জন বিধায়ক হায়দরাবাদে গিয়েছেন। তিন জনকে ঝাড়খণ্ডে রাখা হয়েছে।

এদিন ৬৭ বছর বয়সি আদিবাসী নেতা চম্পাই সোরেন ঝাড়খণ্ডের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন। চম্পাইকে শপথগ্রহণ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। এদিন মহাগঠবন্ধন বিধায়কদের শপথ গ্রহণের পরই সতর্ক হয়ে যায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এরপরই জেএমএম-কংগ্রেস-আরজেডি বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাতেই বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া থাকার কারণে বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষপর্যন্ত শুক্রবার মহাজোটের বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হল। এদিন শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন জানান, হেমন্ত সোরেন আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তাঁর শুরু করা কাজই এগিয়ে নিয়ে যাব। বিরোধীরা রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু মহাজোট সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ