মোদি ও বিজেপি সদস্যরা ‘দেশভক্ত’ নন, চোর: রাহুল গান্ধি

পাশাপাশি কর্নাটকের বিজেপি সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার বলেও আক্রমণ করেন রাজীব তনয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও বিজেপি সদস্যদের (BJP Members) ‘চোর’ বলে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President) রাহুল গান্ধি (Rahul Gandhi)। আজ শনিবার ‘ভারত জোড়ো’ (Bharat Yodo) কর্মসূচি উপলক্ষে কর্নাটকের কালালে গেটে (Kalale Gate) আয়োজিত এক পথসভায় মোদিকে নিশানা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং বিজেপি সদস্যরা মোটেও ‘দেশভক্ত’ নন। তাঁরা চোর।’ পাশাপাশি কর্নাটকের বিজেপি সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার বলেও আক্রমণ করেন রাজীব তনয় (Rahul Gandhi)।

এদিন কালালে গেট থেকে ফের ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সৈকত শহরে রাহুলের পদযাত্রায় কার্যত ভিড় উপচে পড়েছিল। কংগ্রেসের কর্মী-সমর্থকরা তো বটেই, মিছিলে পা মিলিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। রাজীব তনয়কে এক ঝলক দেখতে পদযাত্রা যে রাস্তা ধরে এগিয়েছে তার দুপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আট থেকে আশি-সবাই ছিলেন। রাহুলের মিছিলে উপচে পড়া ভিড় দেখে অনেকটাই উজ্জীবিত কংগ্রেস নেতা-কর্মীরা।

পথসভায় মোদি সরকারকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সদস্যরা কেউই দেশভক্ত নন, বরং সবাই চোর। ইউপিএ জমানায় চারশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার মিলত। আজ সেই গ্যাসের সিলিন্ডারের দাম হাজার টাকা ছাড়িয়েছে। বাড়তি ৬০০ টাকা কার পকেটে যাচ্ছে?’ কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন রাজীব তনয়। তাঁর কথায়, ‘গোটা কর্নাটকের মানুষ জানেন রাজ্যের বিজেপি সরকার আসলে ৪০ পারসেন্ট কমিশন সরকার। দালালি ছাড়া কোনও কাজ করে না। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে রাজ্যের বিজেপি সরকার।’

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর