কেরলের নীলেশ্বরমে বাজির গুদামে আগুন লেগে বিস্ফোরণ, আহত শতাধিক

কেরলের নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে সোমবার রাতে এই দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলীর(Diwali) উৎসব সূচনার মুহুর্তেই ভগবানের নিজেদের দেশ কেরলের(Kerala) বুকে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা(Accident)। বাজির গুদামে আগুন লেগে ঘটল ভয়াবহ বিস্ফোরণ(Blast due to Fire in Crackers)। আর তার জেরেই কেউ দগ্ধ হলেন আগুনে, কেউ বা পদপিষ্ট হলেন। কেরলের নীলেশ্বরমের(Neeleswaram) কাছে একটি মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে সোমবার রাতে এই দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। সোশ্যাল মিডিয়াতে সেই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।

আরও পড়ুন, ‘আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না’, আর্জি মমতার

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকেরা।

আরও পড়ুন, ‘ডানা’র তীব্রতা কমিয়ে বাংলাকে বাঁচিয়েছে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠান প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় বাজির গুদামে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এর পরই ভিড়ের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ জন। তারপরেই হুড়োহুড়িতে অনেকেই পদপিষ্ট হন। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে