বিশ্বের ধনী তালিকায় নবমস্থানে আম্বানি, ২৩ নম্বরে গৌতম আদানি

বিশ্বের সেরা ৫০ ধনী তালিকায় ঠাঁই করে নিয়েছেন সাইরাস পুনাওয়ালা ও শিব নাদার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় ঠাঁই পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। পাশাপাশি এশিয়ার সেরা ধনীর তকমাও দখলে রাখতে সক্ষম হয়েছেন। গত বছর ধনী তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গৌতম আদানি কয়েক বিলিয়ন ডলার খুঁইয়ে ২৩ নম্বরে নেমে গিয়েছেন। বিশ্বের সেরা ৫০ ধনী তালিকায় ঠাঁই করে নিয়েছেন সাইরাস পুনাওয়ালা ও শিব নাদার।

বুধবার প্রকাশিত হয়েছে হুরুন গ্লোবাল ধনী তালিকা। ওই তালিকা অনুযায়ী, গত এক বছরে ২০ শতাংশ সম্পত্তি খুঁইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ বিলিয়ন ডলারে। বাবা ধীরুভাই আম্বানির মৃত্যুর পরে গত ২০ বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার সামাল দিচ্ছেন তিনি। সংস্থার ব্যবসা ১৭ গুণ বাড়ানোর পাশাপাশি মুনাফাও ২০ গুণ বাড়িয়েছেন।

হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে এক ধাক্কায় অনেকটাই সম্পদ খুঁইয়েছেন গৌতম আদানি। গত বছর ধনী তালিকায় দ্বিতীয়স্থানে থাকা আদানি গোষ্ঠীর কর্ণধারের সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৩ বিলিয়ন ডলারে। যার ফলে দ্বিতীয়স্থান থেকে এক ধাক্কায় ২৩ নম্বরে নেমে গিয়েছেন। ২০২২ সালে সম্পদ হারানোর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। তিনি কমপক্ষে ৭০ বিলিয়ন ডলার খুঁইয়েছেন। মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্মিলিত সম্পদ হ্রাসের চেয়েও বেশি সম্পদ হারিয়েছেন তিনি। গত এক বছরে সম্পদ হারানোর নিরিখে বিশ্বে ষষ্ঠস্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার আর সদপ্তমস্থানে রয়েছেন মুকেশ আম্বানি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর