কান্দাহার বিমান ছিনতাইয়ে যুক্ত মুস্তাককে জঙ্গি ঘোষণা কেন্দ্রের

জারি গেজেট বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কান্দাহার বিমান ছিনতাইয়ে জড়িত জঙ্গি মুস্তাক আহমেদ জারগারকে জঙ্গি ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘জারগার শুধু ভারতের পক্ষেই নয়, অন্যান্য দেশের পক্ষেও মারাত্মক। আলকায়দার মতো কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।যোগাযোগ রয়েছে জইশ-ই-মহম্মদ-য়ের মতো সন্ত্রাসী সংগঠনের। কেন্দ্র সরকার মনে করে, মুস্তাক আহমেদ কাশ্মীর-সহ দেশের বিভিন্ন প্রান্ত সংঘটিত জঙ্গি হামলার সঙ্গে জড়িত। তাই, তাকে সন্ত্রাসবাদী আইনের ধারায় জঙ্গি ঘোষণা করা হল।’

গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুস্তাক আল-উমর-মুজাহিদিন-য়ের প্রতিষ্ঠাতা। পাশাপাশি জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সঙ্গেও সে যুক্ত ছিল। জঙ্গি প্রশিক্ষণ নিতে সে পাকিস্তানেও গিয়েছিল। জোগাড় করেছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের মাটি থেকে সে জম্মু-কাশ্মীরের যুবকদের জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য প্রলোভন দেখাত।

স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও মু্স্তাক আহমেদ খুন, অপহরণের মতো নানা ধরনের অসামাজিক কার্যকলাপেও জড়িত ছিল। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিছুদিন আগে হাফিজ সইদের ছেলে তালহা হাফিজ, হাফিজের ভাই এবং পুলওয়ামা হামলার মূল চক্রী আম্মার আলভি এবং পাঠানকোট হামলার হ্যান্ডলার আলি লাসিফকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। উল্লেখ করা যেতে পারে, ২০১৯-য়ের অগাস্টে কেন্দ্র বেআইনি কাজকর্ম সংক্রান্ত ১৯৬৭-য়ের আইনের সংশোধন করে। নতুন আইন প্রথমবার কার্যকর করা হয় সেপ্টেম্বরে। হাফিজ সইদ, জাকিউর রহমান লকভি, মাসুদ আজহার এবং দাউদ ইব্রাহিমকে জঙ্গি ঘোষণা করে।

আরও পড়ুন ‘মুসলিমরাই অশান্তি ছড়িয়েছে রাম নবমীতে’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি