‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

জন্মশতবর্ষের প্রাক্কালে জনপ্রিয় বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১৩৭তম পর্ব থেকে মহানায়ককে বিশেষ সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য জুড়ে। কলকাতার সিনেপাড়া থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাঙালির প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এবার সেই আবহেই জন্মশতবর্ষের প্রাক্কালে জনপ্রিয় বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব থেকে মহানায়ককে বিশেষ সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই অনুষ্ঠানে বাংলার কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করে তাঁর অভিনয় প্রতিভার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

আগামী ৩ সেপ্টেম্বর উত্তরকুমারের শতজন্মবার্ষিকী। তার আগে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে মহানায়কের নাম উঠে আসা বাঙালির আবেগে শান দিল। এদিন উত্তমকুমারের অভিনয়ের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর অভিনয় প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি দেশের বিনোদন জগতের অন্যতম আইকন। তাঁর অভিনয়ের মধ্যে যে গভীরতা, আবেগ এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটত, তা দর্শকের মনে যুগ যুগ ধরে থেকে যাবে। এছাড়া এদিন মন কি বাত অনুষ্ঠানে, মহানায়কের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর কথাও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘নায়ক’-এর চিত্রনাট্য সম্ভবত উত্তম কুমারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। মহানায়কের আবেগ প্রকাশের ক্ষমতা সম্পর্কে ধারণা ছিল পরিচালকের। তাই উত্তম কুমারের অভিনয় আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয়।

এদিকে মাস কয়েক আগে মহানায়কের জন্মদিন উদযাপনের জন্যে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এই বছরটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক উত্তমকুমারের ১০০তম জন্মজয়ন্তীর বছর। বাঙালির মনন, শিল্প ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরভাস্বর এবং অদ্বিতীয়। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর আমরা সকলকে নিয়ে অত্যন্ত বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে মহানায়কের এই জন্মজয়ন্তী উদযাপন করব। এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শ্রদ্ধাঞ্জলি প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করবে।’ উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার শুধু একজন সফল অভিনেতা নন, এক যুগ। তাঁর পর্দার উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি এবং রোমান্টিক ভঙ্গিমা সবটাই বাঙালির মনে চিরন্তন। ‘সপ্তপদী’, ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘চৌরঙ্গী’, ‘নায়ক’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের কাছে গেঁথে থাকবে। আর তার জন্মদিনের আগেই ‘মন কি বাত’-এর মতো জাতীয় মঞ্চে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যা বাঙালির কাছে বিশেষ।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ