ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের নামে চার্জশিট দাখিল ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কংগ্রেস সদস্য রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি এবং কংগ্রেস ওভারসিজ প্রধান স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড আর্থিক প্রতারণার দায়ে একটি মামলা করে।

বিবৃতিতে বলা হয়েছে, “চার্জশিটে সুমন দুবে এবং অন্যান্যদের নামও রয়েছে। আদালত ২৫ এপ্রিলের জন্য বিচারিক যুক্তির শুনানির দিন নির্ধারণ করেছে।”

সেই সংবাদ সংস্থা জানিয়েছে, এই মামলাটি অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ), ২০০২ এর ৪৪ এবং ৪৫ ধারার অধীনে একটি রাষ্ট্রপক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে, যা ধারা ৩ এবং ধারা ৭০ এর অধীনে সংজ্ঞায়িত এবং পিএমএলএ, ২০০২ এর ৪ নং ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলা কী?

সোনিয়া এবং রাহুল উভয়কেই এর আগে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইডি রাহুল গান্ধিকে শেষবার এই মামলার জিজ্ঞাসাবাদ করেছিল ২০২২ সালের জুন মাসে। তাঁর মা সোনিয়া গান্ধিকেও ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড (ওয়াইআইএল) এর দৈনন্দিন কার্যক্রমে তাঁর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মা-ছেলে জুটিকে গান্ধি পরিবারের ওয়াইআইএল এর মালিকানা এবং ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র পরিচালনাকারী সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এ জে এল) এর শেয়ারহোল্ডিং প্যাটার্ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

২০১৪ সালে সুব্রহ্মণ্যম স্বামী একটি অভিযোগ দায়ের করার পর, ইডি ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত শুরু করে, যেখানে সোনিয়া, রাহুল এবং অন্যান্য সিনিয়র কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে অ্যাজেএল সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছিল। যেখানে সেই সম্পত্তিগুলির মূল্য ২০০০ কোটি টাকারও বেশি।

ন্যাশনাল হেরাল্ডের প্রকাশিত হয় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এ জেএল) দ্বারা, যার মালিক ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড (ওয়াইআইএল)। সোনিয়া এবং রাহুল গান্ধি প্রত্যেকেই ইয়ং ইন্ডিয়ানে ৩৮ শতাংশ শেয়ারের মালিক, যা তাঁদের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার করে তোলে।

এডি দিল্লি, মুম্বাই এবং লখনউতে ১২ এপ্রিল ৬৬১ কোটি মূল্যের স্থাবর সম্পত্তি দখলের জন্য নোটিশ জারি করে। যা ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এ জে এল) এর সঙ্গে যুক্ত অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবে বাজেয়াপ্ত করেছিল।

ইডি এর আগে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এ জে এল) ‘র বিরুদ্ধে পিএমএলএ মামলায় একটি অস্থায়ী নোটিশ জারি করে এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করেছিল।

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ