ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শহিদ দিবস উপলক্ষে মঞ্চ বাঁধার হিসেব-নিকেশ করতে গিয়ে ফেঁসে গিয়েছেন কুণাল ঘোষ-দোলা সেন-বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হেয়ার স্ট্রিট থানা। সেই মামলাতেই আজ, বুধবার তিন কালীঘাটপন্থী তৃণমূল নেতাকে তলব করেছিল হেয়ার স্ট্রিট থানা। সূত্রের খবর, এদিন সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। ব্যক্তিগত কাজ রয়েছে, এই যুক্তি দেখিয়ে এদিন হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছেন না বৈশ্বানর চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তিনি হাজিরা দেওয়ার জন্য আরও কিছুদিন সময় চেয়েছেন। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি। সূত্রের খবর, এদিন তিনি হেয়ার স্ট্রিট থানায় যাবেন হাজিরা দিতে।

আগামী ২১ জুলাই দলের শহিদ দিবস উপলক্ষে মঞ্চ বাঁধার মাপজোক করতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়েছিলেন কুণাল-দোলা সেনরা। ফিতে হাতে মাপজোক করতে থাকেন তাঁরা। আর ওই কাজের জন্যই বিপাকে পড়েন কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা। সেই ঘটনার জন্যই গত, সোমবারই দোলা সেন, কুণাল ঘোষ ও বৈশ্বানরের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে হাতে রাস্তা মাপামাপির ফলে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়। যার ফলে নিত্যযাত্রীদের অসুবিধা হয়েছিল বলেও অভিযোগ। সেই কারণেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানা।

আরও পডুন: কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

আগামী ২১ জুলাই শহিদ দিবস পালন করার অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল শিবির। যদিও ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী দুমাস ১৬৩ ধারা লাগু থাকায় সেই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গত সোমবার বিধানসভা থেকে কুণালদের ফিতে নিয়ে মাপজোক প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘আপনি আবেদন করেই ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে চলে যাবেন, মামার বাড়ি নাকি? ফিতে নিয়ে যাবেন মাপতে, কে অধিকার দিয়েছে আপনাকে? পারমিশন চেয়েছেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর। লক্ষ লক্ষ লোক। ৩০ লক্ষ লোক হয় শহিদ দিবসে। ২০১১ সালে তো ব্রিগেডে গিয়েছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন।’

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প