গান্ধি পরিবারে নয়া সদস্য, মা সোনিয়াকে বিশেষ উপহার রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়া সদস্য এলো গান্ধি পরিবারে। মা সোনিয়াকে বিশেষ উপহার হিসেবেই নয়া সদস্যকে তুলে দিলেন রাহুল গান্ধি। আর ছেলের কাছে থেকে অভিনব উপহার পেয়ে খুশি সোনিয়াও। নয়া সদস্যের দুষ্টমির ভিডিয়ো বুধবার ইউটিউবে আপলোডও করেছেন ওয়ানাডের সাংসদ।

তবে গান্ধি পরিবারের নতুন সদস্য কোনও মনুষ্য প্রাণি নয়। একটি ছোট্ট সারমেয়। গত অগস্টেই গোয়া সফরে গিয়েছিলেন রাহুল গান্ধি। ওই সফরে গিয়ে মাপুসার এক সারমেয় ব্যবসায়ীর কাছ থেকেই ছোট্ট কুকুর ছানাটিকে দত্তিক নিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বিমানে চাপিয়ে গোয়া থেকে নিয়ে এসেছিলেন দিল্লিতে। তবে মা সোনিয়াকে চমকে দেবেন বলে ওই কুকুর ছানাকে নিয়ে আসার বিষয়টি গোপনই রেখেছিলেন রাহুল।

বিশ্ব প্রাণি দিবস উপলক্ষে ইউটিউবে একটি ভিডিয়ো আপলোড করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গিফট বক্স বাড়ির দরজায় রাখা রয়েছে। মা সোনিয়াকে ডেকে ওই গিফট বক্স খোলার আবদার জানাচ্ছেন রাহুল। ছেলের আবদারে সাড়া দিয়ে গিফট বক্সের ঢাকনা খুলতেই অবাক হয়ে যান সোনিয়া। ভিতরে থাকা কুকুর ছানাকে খোলে নিয়ে মায়ের মতো আদর করতে থাকেন। দুর্দান্ত উপহার দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়ে গালে চুম্বনও এঁকে দেন। ভিডিয়োটিতে রাহুল লিখেছেন, ‘আসুন আমাদের পরিবারের নব্য এবং সবচেয়ে সুন্দর সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের নতুন ছোট্ট কুকুর ছানা, নুরি। সোজা গোয়া থেকে উড়ে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমাদের জীবনে নতুন আলো বয়ে এনেছে।’ রাহুলের ওই ভিডিয়ো ইতিমধ্যেই নেট মাধ্যমে ঝড় তুলেছে। বহু নেটা নাগরিকই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কুর্নিশ জানিয়েছেন।

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব