Covid-19: আগামী ৪০ দিন ভারতের কাছে গুরুত্বপূর্ণ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কড়া নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিন-সহ পাঁচ দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রীতিমতো উদ্বিগ্ন। পরিস্থিতি যাতে সঙ্কটজনক না হয়ে ওঠে, সে জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে মাস্ক। এই পরিস্থিতিতে করোনা বিশেষজ্ঞরা জানিয়ে দিলেন, আগামী ৪০ দিন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। দরকার হলে করতে হবে আরও কঠিন পদক্ষেপ।

কেন আসন্ন ৪০দিন গুরুত্বপূর্ণ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে করোনা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতীতে দেখা গিয়েছে, পূর্ব এশিয়ায় করোনা আঘাত হানার ৩০ থেকে ৩৫দিনের মাথায় ভারতেও এই ভাইরাস থাবা বসিয়েছে। করোনার প্রথম পর্বের ক্ষেত্রেও সেটা দেখা গিয়েছিল, দ্বিতীয়বারেও তার অন্যথা হয়নি। তাই, দক্ষিণ এশিয়ায় কয়েকটি দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে। দুই পর্বে অতিমারির কথা মাথায় রেখে বলতে হয়, আগামী ৩০ থেকে ৩৫ দিন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৫ দিনটা বাড়িয়ে ৪০দিনও রাখা যেতা পারে। তাই, আমাদের প্রত্যেকের সতর্ক থাকা প্রয়োজন।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে যারা বিমানে করে ভারতে আসবে তাদের ক্ষেত্রে এয়ার সুবিধা ফর্ম পূরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করতে হবে। রিপোর্ট নেগেটিভ হতে হবে। সেই সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশ করতে হবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর