এই মুহূর্তে

লালকেল্লা বিস্ফোরণে যোগ, বাংলায় বিয়েবাড়িতে এসে NIA-এর জালে ‘জঙ্গি’ চিকিৎসক পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিয়েবাড়িতে এসে জাতীয় তদন্তকারী সংস্থা নিয়ে-এর জালে ‘জঙ্গি’ চিকিৎসক পড়ুয়া। কীভাবে গ্রেফতার হলেন? ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছেন ১৩ জনের মতো মানুষ। পাশাপাশি গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বেশ কয়েকজন। জানা যায়, দিল্লির নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত জঙ্গি উমর মোহাম্মদ। যার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদের’ যোগ পাওয়া গিয়েছে। আরও জানা যায়, তিনি বিস্ফোরক নিয়ে লালকেল্লা হয়ে যাওয়ার পথে তাঁর গাড়িতে হঠাৎ ফেটে যায় বিস্ফোরক। i20 গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন বলে অভিযোগ।

তবে তিনি বেঁচে আছেন নাকি বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তার খোঁজ করছে পুলিশ। পাশাপাশি দিল্লির নাশকতার সঙ্গে নাম জুড়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরও। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত তিন চিকিৎসক এই বিশ্ববিদ্যালয়ের। এবার এনআইএ-র জালে ওই বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়া। তবে তাঁর সঙ্গে রয়েছে বাংলার যোগ। কেননা উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে তাঁকে পাকড়াও করেছে NIA। জানা গিয়েছে, এখানে তাঁর পৈতৃক বাড়ি। তিনি বিয়ে বাড়িতে এসেছিলেন। মা ও বোন সঙ্গে ছিল তাঁর। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা।

আপাতত ধৃতকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম জানিসুর ওরফে নিশার আলম। তিনি পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। তবে তাঁর পৈতৃক বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলার কোনাল গ্রামে। দিন কয়েক আগে এক আত্মীয়র বিয়ে উপলক্ষে মা ও বোনকে নিয়ে পৈতৃক বাড়িতে এসেছিলেন নিশার। সেই সময়েই তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। NIA সূত্রের খবর, নিশারের দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যোগ রয়েছে। তবে কীভাবে তিনি নাশকতার সঙ্গে যুক্ত, তা জানায় নি NIA। এদিকে নিশারের গ্রেফতারি স্বাভাবিকভাবেই অবাক করেছে তাঁর পরিবারের লোকজনেদের। নিশারের গ্রেফতারি মুহূর্তেই বিয়ের পরিবেশ আতঙ্কে বদলে দেয়। কেননা ঘরের ছেলের সঙ্গে ‘জঙ্গি’ যোগ রয়েছে, কেউ বিশ্বাসই করতে পারছেন না। যুবকের কাকা বলেছেন, নিশার খুবই শান্ত এবং ভদ্র ছেলে। দিনরাত পড়াশোনা নিয়েই সে ব্যস্ত। কোনও কিছুতেই কান দেয় না সে। সে-ই কিনা বিস্ফোরণের সঙ্গে যুক্ত, বিশ্বাস হচ্ছে না। এদিকে ছেলের গ্রেফতারির খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন নিশারের মা। ছেলে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তিনি মেনেই নিতে পারছেন না। যদিও দিল্লি বিস্ফোরণের তদন্ত জোরদার শুরু করেছে NIA, ধৃত ৪ জঙ্গির সঙ্গে আর কার কার যোগ রয়েছে সেটাও খোঁজার চেষ্টা করছে এনআইএ। তদন্ত অভিযানে মুর্শিদাবাদের নবগ্রামেও হানা দিয়েছেন তদন্তকারীরা। পরিযায়ী শ্রমিক মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, মইনুল কখনও দিল্লি, আবার কখনও মুম্বইয়ে কাজ করে। জানা যায়, তিনি দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশির সঙ্গে থাকতেন। তার সূত্র ধরেই কোনও জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে NIA।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

‘স্যার বিয়েটা হতে দিন’, মণ্ডপ থেকে গ্যাংস্টার বরকে পুলিশ তুলে নিয়ে যেতেই যা করল কনে…

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte