আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্মলার বাজেটে খুশি শেয়ার বাজার! ৯০০ পয়েন্ট উঠল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি: সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তখনই শেয়ার বাজারে সূচক ঘোড়ার লাফ দিচ্ছে। এমনিতেই মোদি সরকারের প্রতিশ্রুতি বাজেটের কথাতেই সোমবার থেকেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স ও নিফটি। মঙ্গলবারের সকালে সেনসেক্সে বাজার খুলতেই প্রায় ৭০০ পয়েন্ট বাড়ে সেনসেক্স। দুশো পয়েন্ট বৃদ্ধি হয় নিফটিতেও। সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশ করার সময় শেয়ার বাজারে দেখা যায় অস্বাভাবিক পরিবর্তন। দুপুর ১২ টায় সেনসেক্স ৮৯২ পয়েন্ট বাড়ে। নিফটি লাফ দেয় ২৩৫ পয়েন্ট। একটা সময় ৯০০ পয়েন্ট ওঠে সেনসেক্স।

৫৮,২৬৯.১১- পয়েন্টে রয়েছে সেনসেক্স। কার্যত ২০২২-২৩ আর্থিক বছরের বাজেটে চনমনে শেয়ার বাজার বলাই যায়। গত সপ্তাহে শেয়ার হাজারে টালমাটাল চলছিল। কখনও উত্থান ও পতন দেখাই গিয়েছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করে। মোদি সরকারের উপর আস্থা রেখেই বাড়তে থাকে শেয়ার বাজারের সূচক। সোমবার এক ধাক্কায় অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে শেয়ারবাজার। যার ফলে ফের ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় সেনসেক্স। ৮১৩ দশমিক ৯৪ সূচক বেড়ে ৫৮ হাজার ১৪ দশমিক ১৭ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। পাশাপাশি চাঙ্গা হয় নিফটি-ও।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ