জেল থেকে ছাড়া পেলেন নিঠারি কাণ্ডের পাণ্ডা মনিন্দর সিংহ পান্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে অবশেষে জেল থেকে ছাড়া পেলেন পিলে চমকানো নিঠারি কাণ্ডের অন্যতম পাণ্ডা মণিন্দর সিংহ পান্ধের। শুক্রবার দুপুরে গ্রেটার নয়ডা জেল থেকে ছাড়া পান তিনি। যদিও জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি নরমাংস ভক্ষণকারী।

২০০৫ এবং ২০০৬ সালে উত্তরপ্রদেশের নয়ডার নিঠারি থেকে একের পর এক শিশু, কিশোরীর নিখোঁজ হওয়ার খবর সামনে আসতে শুরু করে৷ গোটা গ্রামেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই শিশু নিখোঁজ মামলায় তদন্ত করতে গিয়েই নিঠারির এক নিকাশি নালায় কিছু কঙ্কাল মেলে। সেই কঙ্কালের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যান তদন্তকারীরা। পেশায় ব্যবসায়ী পান্ধেরের বাড়ির চারপাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল৷ পাওয়া গিয়েছিল একাধিক হাড়গোড়ও৷ গ্রেফতার করা হয় পান্ধের ও তার পরিচারক সুরেন্দ্র কোহলি। পুলিশি জেরার মুখে বিস্ফোরক ও চমকে ওঠার মতো তথ্য উগরে দিয়েছিলেন কোহলি। জানিয়েছিলেন, শিশুদের প্রথমে ধর্ষণ করে তার পরে কেটে খুন করে মাংস রান্না করে খাওয়া হতো। ওই হাড়হিম করা ঘটনার কথা শুনে চমকে গিয়েছিল গোটা দেশ। ওই নৃশংস ঘটনা নিঠারি হত্যাকাণ্ড হিসেবে পরিচিত হয়ে ওঠে।   

নিম্ন আদালতের পক্ষ থেকে নিঠারি কাণ্ডের দুই পাণ্ডা মনিন্দর সিংহ পান্ধের ও সুরেন্দ্র কোহলিকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী। গত সোমবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি সৈয়দ আফতাব হুসেন রিজভি সাজাপ্রাপ্ত সুরেন্দ্রকে ১২টি ও মনিন্দরকে দু’টি মামলায় বেকসুর খালাস ঘোষণা করেন। সেইসঙ্গে ফাঁসির সাজা রদ করেন।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?