চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই নীতীশ, মন্তব্য জেডি (ইউ) সভাপতির

নিজস্ব সংবাদদাতা, পটনা : প্রধানমন্ত্রী হওয়ার যাবতীয় যোগত্যা থাকা সত্বেও প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই নীতীশ কুমার। সোমবার একথা জানান জনতা দল (ইউনাইটেড)-এর সর্বভারতীয় সভাপতি লালন সিং। একদিন আগেই বিহারের উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রীকে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরেছিলেন। এদিন লালন তেজস্বীর সেই বক্তব্যকে খণ্ডন করলেন।

এদিন লালন বলেন, ‘যদি ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়, তাহলে বিরোধীদের মধ্যে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু নীতীশ কুমার কিছুতেই নয়।’ জনতা দল (ইউনাইটেড)-এর সর্বভারতীয় সভাপতি নীতীশ ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর কথায়, ‘নীতীশজী প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বিজেপি বিরোধী ঐক্য গড়তে বেশি আগ্রহী। তিনি সেই কাজ করে যাবেন।’ নীতীশ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, তেজস্বী যাদবের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে লালন বলেন, ‘আমিও মনে করে প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতাই নীতীশের রয়েছে।’ এর আগে অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতীশ জানিয়েছিলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই। তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে সময় দিতে চান। এবার সেই একই কথার পুনরাবৃত্তি করলেন দলের সভাপতি। উল্লেখ্য, এদিনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনিও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কেজরিওয়ালকে মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরেছিলেন।

তবে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরাকে সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘উনি আটবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। কিন্তু একবারও নিজের মুরোদে মুখ্যমন্ত্রী হতে পারেননি। যাঁর মুখ্যমন্ত্রী হওয়ারই যোগ্যতা নেই তিনি প্রধানমন্ত্রী হবেন কী করে?’

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ