নীতীশের মন্ত্রিসভা থেকে ইস্তফা জিতন রাম মাজির ছেলে সুমনের

নীতীশ মন্ত্রিসভায় তফশিলি জাতি ও উপজাতি কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: পাটলিপুত্রে বিরোধীদলগুলির বৈঠকের আগেই বড়সড় ধাক্কা খেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার আচমকাই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাজির ছেলে ও হিন্দুস্থান আওয়াম মোর্চার প্রধান (হাম) সন্তোষ কুমার সুমন। আর মন্ত্রিসভা ছেড়েই মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমোর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। হাম সুপ্রিমোর দাবি, জেডিইউয়ের সঙ্গে দলকে মিলিয়ে দেওয়ার জন্য লাগাতার চাপ দিচ্ছিলেন নীতীশ কুমার। যদিও ওই অভিযোগ খারিজ করেছেন জেডিইউ নেতৃত্ব।

আগামী লোকসভা ভোটে বিহারে নীতীশ কুমার-তেজস্বী যাদবের জোটকে টক্কর দিতে রাজ্যের আঞ্চলিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। বিহারে মহাজোটের শরিক থাকা সত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চাকে সঙ্গে পেতে ঝাঁপিয়েছেন। যদিও অমিত শাহ ও বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নীতীশ কুমারের সঙ্গেই থাকবে তাঁর দল।

কিন্তু মঙ্গলবার বিহার মন্ত্রিসভা থেকে আচমকা জিতনরাম পুত্র সন্তোষ সুমনের ইস্তফা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নীতীশ মন্ত্রিসভায় তফশিলি জাতি ও উপজাতি কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ইস্তফার পরেই ক্ষোভ উগরে দিয়ে হাম সুপ্রিমো বলেছেন, ‘আমাদের দলের অস্তিত্ব হুমকির মুখে দাঁড়িয়েছে। সেই হুমকি থেকে দলকে বাঁচানোর জন্য যা যা করার তা করব।’ তবে মন্ত্রিসভা ছাড়লেও জেডিইউ-আরজেডি-কংগ্রেসের জোট ছাড়ছেন না  বলে দাবি করেছেন জিতনরাম পুত্র। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপির সঙ্গে জোটে যাওয়ার রাস্তা খোলা রাখতেই মন্ত্রিসভা ছেড়েছেন সন্তোষ কুমার সুমন।

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি