COVID-19: দীর্ঘ আড়াই বছর বাদে কোভিডে মৃত্যশূন্যের সাক্ষী দেশ

করোনায় দৈনিক আক্রান্ত অনেকটাই কম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলে দিল্লি থেকে এল মঙ্গলবার্তা।

দীর্ঘ আড়াই বছর বাদে এই প্রথম কোভিডে মৃত্যুশূন্যের সাক্ষী রইল দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। বুলেটিন এও বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। ২০২০-য়ের মার্চে দেশে প্রথম করোনায় প্রথম মৃত্যুর সাক্ষী ছিল ভারত। কর্নাটকের কালাবুর্গির ৭৬ বছরের এক প্রবীণের মৃত্যু হয়। তারপরের চিত্র কি ছিল, তা আমাদের সকলেরই জানা। শুধু ভারত নয়, গোটা বিশ্বে দাপিয়ে বেরিয়েছিল করোনা। এই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে জারি করতে হয়েছিল লকডাউন। তাতে দৈনিক সংক্রমণে অনেকটাই লাগাম পরানো সম্ভব হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন রীতিমতো প্রভাবিত হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি অনেকটাই বদলে যাওয়ায় লকডাউন তুলে নেওয়া হলেও জারি ছিল কড়া বিধিনিষেধ।  সেই বিধিনিষেধের মধ্যেও করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল রীতিমতো উর্ধ্বমুখী। সরকার যুদ্ধাকালীন তৎপরতায় করোনা টিকা দিতে শুরু করে। তাতে দৈনিক সংক্রমণে অনেকটাই লাগাম পরানো সম্ভব হয়েছিল। এখন করোনায় আক্রান্ত শূন্যে না নেমে এলেও পরিস্থিতি তেমন আর উদ্বেগজনক নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসকে একেবারেই হাল্কাভাবে দেখা উচিত নয়। কিছু না হলেও কমপক্ষে মাস্ক পরে থাকা প্রয়োজন।প্রবীণদের দিকে নজর রাখা উচিত।   

এদিকে, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন, ৬২৫জন। সক্রিয় রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কম। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর