কোনও মুসলিমকে পাঠাবেন না, অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে অনুরোধ গ্রাহকের

খাবার সরবরাহকারী সংস্থা সুইগিকে হায়দরাবাদে নিজের পছন্দের খাবারের অর্ডার দেন এক ক্রেতা। সঙ্গে অবশ্য একটা ‘শর্ত’ও জুড়ে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ : অনলাইন ডেলিভারি সংস্থায় খাবারের অর্ডার দিয়েছেন গ্রাহক। সঙ্গে একটা ‘ছোট্ট’ অনুরোধ। কোনও মুসলিম ডেলিভারি ম্যানকে পাঠাবেন না। হায়দরবাদে এই অনুরোধের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম এই ঘটনার তীব্র নিন্দা করে সংশ্লিষ্ট অনলাইন ডেলিভারি সংস্থাকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

বর্তমান যুগে অনলাইন ডেলিভারি সংস্থার রমরমা। সুইগি, জম্যাটো সহ একাধিক অনলাইন ডেলিভারি সংস্থা গ্রাহকদের পছন্দ মাফিক খাওয়া তাঁদের পছন্দের রেঁস্তোরাঁ থেকে বাড়িতে পৌঁছে দেয়। খাবার সরবরাহকারী সংস্থা সুইগিকে হায়দরাবাদে নিজের পছন্দের খাবারের অর্ডার দেন এক ক্রেতা। সঙ্গে অবশ্য একটা ‘শর্ত’ও জুড়ে দেন তিনি। কোনও মুসলিম ডেলিভারি ম্যানকে পাঠাবেন না। মোবাইলে পাঠানো এই বার্তা ভাইরাল হয়ে যায়। তারপরই হইচই পড়ে যায়। শেখ সালাউদ্দিন নামে অনলাইন ডেলিভারি কর্মী সংগঠনের এক নেতা ওই ক্রেতার পাঠানো বার্তা তুলে ধরে সুইগিকে ট্যাগ করে লেখেন, ‘এই ধরণের গোঁড়ামির বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা ডেলিভারি ম্যানরা হিন্দু, মুসলিম, শিখ, খীষ্টান দেখে খাবার সরবরাহ করি না।’ এই টুইটের পরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম সেই টুইটটিকে রিটুইট করে সুইগির উদ্দেশ্যে লেখেন, ধর্মের নামে এমন গোঁড়ামিতে আপনারা চোখ বন্ধ করে থাকতে পারেন না। ডেলিভারি ম্যানদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা ?

অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার কাছে ধর্মের নামে এই ধরণের আবদার অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে আরেক অনলাইন ডেলিভারি সংস্থা জম্যাটোর কাছেও ভিন ধর্মের কোনও ডেলিভারি বয়কে যাতে না পাঠানো হয়, সেই অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ পেয়েই ওই অর্ডার বাতিল করে জম্যাটো। সংস্থার পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, আমাদের কাছে নৈতিকতা সবচেয়ে বড়। নৈতিকতা বিসর্জন দিয়ে আমরা ব্যবসা করি না। সংস্থার মালিকও টুইট করে একই কথা জানান। অনেকেই তখন সংস্থার ওই পদক্ষেপকে সাধুবাদ জানান। যদিও এই ঘটনা নিয়ে সুইগি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর