দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মোদি ডাকলেও আর বিজেপিতে ফিরব না’, স্পষ্ট জানিয়ে দিলেন জগদীশ শেট্টার

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্যের বিদ্রোহী বিজেপি নেতাদের মান ভাঙাতে সক্রিয় হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কে এস ঈশ্বরাপ্পা সহ বেশ কয়েকজনকে ফোন করেছেন। ফলে অনেকেই আপাতত দল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু স্বয়ং মোদি ডাকলেও আর বিজেপিতে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার।

স্থানীয় এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে রাজ্যের অন্যতম বর্ষীয়ান নেতা বিজেপি নেতৃত্বের ওপরে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘দীর্ঘ ৪০ বছর ধরে রাজ্যে বিজেপিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছে। যখন বিজেপিতে যোগ দিয়েছিলাম, তখন রাজ্যে পতাকা ধরার মতো হাতে গোনা লোক ছিল। কিন্তু বিধানসভার টিকিট বন্টন নিয়ে যেভাবে অপমান করা হলো, তা কল্পনাও করতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরে এখনও শ্রদ্ধাশীল। কিন্তু কর্নাটকে প্রবীণ নেতাদের ছেঁটে ফেলার মূল কুচক্রী হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। মোদিজি অনুরোধ জানালেও আর বিজেপিতে ফিরব না।’

উল্লেখ্য, দলের টিকিট না পেয়ে ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। লিঙ্গায়েত সম্প্রদায়ের অন্যতম নেতা দলবদল করায় কংগ্রেস রাজনৈতিকভাবে ফায়দা লুঠবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, বিজেপি ছেড়ে যারা কংগ্রেস কিংবা জেডিএসে যোগ দিচ্ছেন তাঁরা জেতার পরে ফের পুরনো দলে ফিরতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে দিলেন শেট্টার।

Published by:

Share Link:

More Releted News:

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ