গোপন ক্যামেরা বসিয়ে শৌচালয়ে যাওয়া শিক্ষা কর্মীদের ভিডিও লাইভ স্ট্রিমিং, গ্রেফতার স্কুল পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্লে স্কুলের শৌচাগারের মধ্যে লুকিয়ে রয়েছে ক্যামেরা। এই খবর জানতে পেরে তড়িঘড়ি ওই স্কুলের পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। এমনই ঘটনা ঘটেছে নয়া দিল্লির একটি  প্লে স্কুলে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, শৌচাগারের মধ্যে থাকা  ক্যামেরাটি  অ্যাক্সেস ছিল পরিচালকের  ফোন এবং ল্যাপটপে। আর এই ক্যামেরার মাধ্যমেই অভিযুক্ত শৌচাগারের মধ্যে   প্রবেশকারী ব্যক্তিদের লাইভ ফুটেজ  খতিয়ে দেখতেন ।

প্রথমে এই বিষয়টি সামনে আনেন ওই স্কুলের একজন শিক্ষক। এরপরেই তিনি পুরো ঘটনাটি পুলিশকে জানায় । ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৭০-এর লার্ন উইথ ফান নামের একটি প্লে স্কুলে। গত ১০ ডিসেম্বর এক শিক্ষক শৌচাগারের বাল্ব হোল্ডারে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। তারপর তিনি দেখেন বাল্বের হোল্ডার থেকে ক্ষীণ আলো বেরাচ্ছে। তাতেই সামনে আসে এই গোপন ক্যামেরার বিষয়টি । ওই শিক্ষক এই পুরো বিষয়টি স্কুলের পরিচালক নভনীশ সহায়ে ও স্কুলের কো-অর্ডিনেটর পারুলকে জানান। কিন্তু তাতে তারা বিশেষ কর্ণপাত করেনি। সেইজন্য বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন শিক্ষক।

এই ঘটনা প্রসঙ্গে  পুলিশের তরফে জানান হয়েছে, অনলাইনে ২২,০০০ টাকায় স্পাই ক্যামেরাটি কিনেছিলেন    স্কুলের পরিচালক নভনীশ সহায়ে । সেটি তিনি শৌচাগারের বাল্বের মধ্যে লাগিয়ে দেন। জিজ্ঞাসাবাদের সময় এই পুরো বিষয়টি স্বীকার করে নেন  সহায়ে । ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে শৌচাগারের মধ্যে গোপন ক্যামেরা বসিয়েছিলেন স্কুলের পরিচালক তা এখন জানা যায়নি ।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?