হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার সুযোগ দিচ্ছে এই বিমা সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে দেশের যেকোনও হাসপাতালে পাওয়া যাবে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। জেনারেল ইনসুরেন্স কাউন্সিলের তরফে এই কথা জানানো হয়েছে। এরফলে বিমাকারীরা যেকোনও হাসপাতালেই এই সুবিধা পাবেন। হাসপাতাল যদি বিমা সংস্থার তালিকাভুক্ত নাও হয়, তাহলেও এই সুবিধা পাওয়া যাবে।

কীভাবে এই ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। জানা গিয়েছে, ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টা আগে বিমা সংস্থাকে জানাতে হবে। আপদকালীন পরিষেবার ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিমা সংস্থাকে জানাতে হবে। ক্যাশলেস চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিমাকারীরা অগ্রিম কোনও টাকা জমা না দিয়েই হাসপাতালে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে হাসপাতালের বিল মেটাবে সরাসরি বিমা সংস্থা।

তবে বিমাকারী যদি সংস্থার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা ক্ষেত্রে ক্লেম বাতিল হতে পারে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে ভর্তির যাবতীয় নথি জমা না দেওয়া হয়, তাহলেও বিমার ক্লেম বাতিল হতে পারে। তবে এই ধরনের ক্যাশলেস পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে। বিমা ক্রয় করার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তির সুবিধা পাওয়া যায় না। কমপক্ষে ত্রিশ দিন মতো সময় লাগে বিমার সুবিধা পেতে। পাশাপাশি কতদিনে এই পরিষেবা পাওয়া যাবে, তা বিমা সংস্থার ওপরও নির্ভর করবে। এই সব সমস্যা ছাড়া নতুন এই ক্যাশলেস চিকিৎসা পরিষেবায় উপকৃত হবেন অনেক বিমাকারীরাই। এতদিন বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতালগুলিতেই এই ক্যাশলেস পরিষেবা পাওয়া যেত। তবে এবার বিমা সংস্থার তালিকাভুক্ত নয়, এমন হাসপাতালগুলিতেও এই ধরনের পরিষেবা পাওয়া যাবে।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি