‘মণিপুর নিয়ে সংসদে বলতে দেওয়া হয়নি’, বিস্ফোরক বিজেপি শরিক সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুর নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়ালেন এনডিএ’র অন্যতম শরিক দল নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) সাংসদ লোহর পাপোজ। শনিবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি অভিযোগ করেছেন, ‘মণিপুরের জাতি হিংসা নিয়ে সংসদের অন্দরে মুখ খুলতে দেওয়া হয়নি। বলতে বাধা দেওয়া হয়েছে।’ কারা বাধা দিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বই মুখ খুলতে বারণ করেছেন। পাশাপাশি রাহুল গান্ধিরও প্রশংসা করেছেন এনপিএফ সাংসদ।

গত তিন মাসের বেশি সময় ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক নিরীহ মানুষ। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। লঙ্কাকাণ্ড ঘটলেও মুখে কুলুপ এঁটে রয়েছেন ‘নীরব’ মোদি। সম্প্রতি সংসদে মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। কিন্তু ১৩৭ মিনিটের নাতিদীর্ঘ ভাষণে মণিপুরের জাতি হিংসা নিয়ে মাত্র দু’মিনিট সময় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী।

মণিপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে তা নিয়ে যখন শাসক ও বিরোধী শিবির তরজায় জড়িয়ে পড়েছে তখনই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যের জাতিদাঙ্গা নিয়ে মুখ খুলতে বাঁধা দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল বাঁধিয়ে দিয়েছেন নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের সাংসদ লোহর পাপোজ।  তাঁর কথায়, ‘পাহাড়ি এলাকার জন্য বিজেপি সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। কিন্তু মণিপুর ইস্যু সঠিকভাবে সামলাতে পারেনি।’

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা