দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাইডেনের সঙ্গে মোদির বৈঠকে গরহাজির ডোভাল, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধিঃ তিন দিন আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় মোদির সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ভারতীয় আধিকারিকরা।  তবে অদ্ভুত বিষয় হল দুই দেশের  রাষ্ট্রপ্রধানের বৈঠকে দেখা গেল না  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সূত্রের খবর, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকা সফরে যায়নি। আর তাতেই উঠছে জল্পনা।

বাইডেনের সঙ্গে বৈঠকের সময় মোদির পাশে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রিও। পাশাপাশি মোদি- বাইডেনের বৈঠকের সময় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সূত্রের খবর, হোয়াইট হাউসের তরফে নয়াদিল্লিতে  যে প্রতিনিধিদের দেওয়া তালিকা দেওয়া হয়েছে, তাতে ডোভালের নাম ছিল না।  বলা বাহুল্য, সাধারণত  প্রধানমন্ত্রী  যে দেশেই সফরে যাননা কেন তাঁর সঙ্গে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। স্বাভাবিকভাবে এবার তাঁকে না দেখায় উঠছে নানান প্রশ্ন।

  সম্প্রতি ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনের হত্যার চেষ্টার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে নাম জড়িয়েছিল  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। দায়ের হয়েছিল মামলা। তবে  নয়াদিল্লি এই মামলাটিকে “সম্পূর্ণ অযৌক্তিক” বলে আখ্যায়িত করেছিল। প্রশ্ন উঠছে, পান্নুনের হত্যার চেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়ায় কী মোদি- বাইডেনের বৈঠকে দেখা গেল না অজিত ডোভালকে । তা নিয়ে তুঙ্গে জল্পনা।

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ