গুজরাত পুলিশের গুণ্ডামি, ল্যাম্পপোস্টে আটকে মুসলিম যুবকদের লাঠিপেটা

ভাইরাল হওয়া ভিডিওতে যে অমানবিক দৃশ্য দেখা যাচ্ছে তা খেড়া জেলার উনদেলা গ্রামের।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) খাসতালুক গুজরাতের (Gujrat) খাকি উর্দিধারীদের গুণ্ডামির আরও এক নজির সামনে এল। বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের হাতেই আইন তুলে নিয়েছে বিশাল বপুর পুলিশ কর্মীরা। মোদি-শাহের রাজ্যের খাকি উর্দিধারীদের গুণ্ডামির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media) ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশ্যে এইভাবে পুলিশ কাউকে বেঁধে পেটাতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি গুজরাত পুলিশের পদস্থ আধিকারিকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গ্রামের গুরুত্বপূর্ণ মোড় গোল করে ঘিরে রেখেছে গুজরাত পুলিশের সাদা পোশাক পরা আধিকারিক ও কর্মীরা। পাশেই দাঁড়িয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান। সেই ভ্যান থেকে নামিয়ে আনা হচ্ছে একের পর এক যুবককে। তার পরে তাদের নিয়ে যাওয়া হচ্ছে একটি ল্যাম্পপোস্টে। তার পরে লাঠিপেটা করছে। আর নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া খাকি উর্দিধারীদের এমন গুণ্ডামিকে হাততালি দিয়ে তারিফ করছেন গ্রামবাসীরা। গুজরাতের এক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে যে অমানবিক দৃশ্য দেখা যাচ্ছে তা খেড়া জেলার (Kheda District) উনদেলা (Undhela) গ্রামের। নবরাত্রি (Navratri) উপলক্ষে সোমবার রাতে ওই গ্রামের মন্দির চত্বরে  আয়োজিত গারবা নাচের অনুষ্ঠানে মুসলিমরা আচমকা ঢুকে গোলমাল পাকিয়েছে বলে অভিযোগ করে বেশ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। ৪৩ জন মুসলিম যুবকের নামে স্থানীয় মাতার থানায় (Matar Police Station) এফআইআরও দায়ের করা হয়। ওই এফআইআর দায়েরের সঙ্গে সঙ্গেই স্থানীয় থানার পুলিশ অতি সক্রিয় হয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে ধৃতদের গ্রামের জনবহুল মোড়ে নিয়ে যায় মাতার থানার (Matar Police Station) আধিকারিকরা। তার পরে গাড়ি থেকে নামিয়ে লাঠিপেটা করতে থাকে। লাঠি দিয়ে বেধড়ক প্রহার করার পাশাপাশি অভিযুক্তদের গ্রামবাসীদের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। আদৌ অভিযুক্তরা গতকাল রাতে মন্দির চত্বরে গোলমাল পাকিয়েছে কিনা, তা প্রমাণের আগেই কীভাবে পুলিশ প্রকাশ্যে অমানবিক শাস্তি দিল, সেই প্রশ্ন উঠেছে।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট