পরবর্তী পদক্ষেপ চূড়ান্তে সকাল ১১টায় বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গতকাল মঙ্গলবার (৬ মে) গভীর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। আর ওই হামলার পরেই পাল্টা পাক সেনার আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বুধবার (৭ মে) সকাল এগারোটায় জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত লোককল্যাণ মার্গের বাড়িতে ওই বৈঠক বসছে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান এবং সেনা-নৌ ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত থাকতে পারেন। সূত্রের খবর, সরকারের তরফে সর্বদলীয় বৈঠকও ডাকা হতে পারে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছিল গোটা দেশবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছিল। ওই দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘পহেলগাঁওয়ের হামলাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। জঙ্গি ও তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা কল্পনাও করতে পারবে না।’

২৬ নিরীহ পর্যটকের হত্যালীলার পরেই জঙ্গিদের ইন্ধনদাতা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানি পণ্য আমদানি-রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতীয়  বন্দরে  পাকিস্তানি জাহাজের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠি লেন-দেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  যদিও পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন কেটে যাওয়া সত্বেও ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে না হাঁটায় সাধারণ মানুষের মনে খানিকটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল।

ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৬ মে) রাতে ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, বাহাওয়ালপুর এবং মুজফফরাবাদ সহ একাধিক জায়গায় ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে বাহাওয়ালপুরের ঘাঁটিতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদ উপস্থিত ছিলেন।  ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি’র তরফে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব নিখুঁতভাবে পরিকল্পনা করেই সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কোনও জনবসতিতে কিংবা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি এবং ক্ষতিও করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্টই সংযমের পরিচয় দেওয়া হয়েছে।’

ভারতের সেনার তরফে যেমন ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে, তেমনই পাকিস্তান সেনার তরফেও পাল্টা ভারতের দুটি যুদ্ধবিমান রাফাল ভূপতিত করার দাবি জানানো হয়েছে। পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করছেন, ‘বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপতিত করেছে। পরে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণ রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বায়ু সেনার  একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।’

ভারতের প্রত্যাঘাতের পরেই পুঞ্চ-রাজৌরি-দুনদিয়াল সহ বিভিন্ন সেক্টরে পাক ও ভারতীয় সেনার মধ্যে শুরু হয়ে যায় ধুন্ধুমার লড়াই। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলাম উপত্যকার বাসিন্দা জাওয়াদ আহমেদ পারস ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে জানিয়েছেন, ‘রাত থেকেই সীমান্ত গুলি বিনিময় চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। ভারতীয় বিমান হামলার পর থেকে উপত্যকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে। কেউ সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেনি। আগামিকাল কী হবে কেউ জান না। দুই দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি।’

 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা