‘পক্ষপাতমূলক আচরণ’, লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা। সূত্রের খবর ‘পক্ষপাতমূলক আচরণ’-এর অভিযোগে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করেছে বিরোধীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) কংগ্রেস বিস্ফারক দাবি করে জানিয়েছে, লোকসভায় “বিরোধী দলের কোনও স্থান নেই”।

কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা (এলওপি) রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী দলের সাংসদদের নিম্নকক্ষে কথা বলতে দেওয়া হয়নি। তিনি সুর চরিয়ে বলেছেন, “সংসদীয় নিয়ম অনুসারে, বিরোধী দলের নেতা হলেন প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। কিন্তু এখানে, এলওপিকে সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না। সরকার যেকোনো কিছু বলতে পারে এবং যে কাউকে আক্রমণ করতে পারে।” 

কংগ্রেস নেতা অভিযোগ করে বলেছেন, রাহুল গান্ধীকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি এবং অন্যান্য বিরোধী দলের সদস্যের বিরুদ্ধে “অপমানজনক মন্তব্য” করা হয়েছে। বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনার প্রশ্নে বেনুগোপাল বলেন, “কার্যক্রম গ্রহণের পর, আপনারা সবটা জানতে পারবেন।” তিনি আরও বলেন যে পুরো বিরোধী দল এই বিষয়ে ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, বুধবার, নিম্নকক্ষে হট্টগোল শুরু হয় যখন বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীর নির্ধারিত বক্তৃতার আগে ব্যানার হাতে তাঁর আসনের দিকে এগিয়ে যান। যার ফলে সেই দিনের জন্য কার্যক্রম মুলতবি করা হয়। ঘটনার সময় প্রধানমন্ত্রী মোদি সংসদে উপস্থিত ছিলেন না। তারপর পরে, ওম বিড়লা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন যে, কংগ্রেস সাংসদরা প্রধানমন্ত্রীর চেয়ারের কাছে একটি অনুপযুক্ত ঘটনা ঘটাতে পারেন এমন তথ্য পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী মোদিকে নিম্নকক্ষে না আসার পরামর্শ দিয়েছিলেন। 

 

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?