বিবিসি: আয়কর হানার নিন্দায় বিরোধীরা

নিন্দায় ভরে উঠেছে টুইটার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে আয়কর হানার তীব্র নিন্দায় বিরোধী শিবির। তারা একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। সব অবিজেপি দলের বক্তব্যের সুর একটাই গণতন্ত্রের কণ্ঠরোধ করতে আসরে নেমেছে কেন্দ্র। লেলিয়ে দিয়েছে আয়কর দফতরকে।

বসে নেই বিজেপিও। তাদের বক্তব্য বিবিসি দুর্নীতিতে গলা বুক জলে ডুবে থাকা একটি প্রতিষ্ঠান। যাদের কাজ শুধুমাত্র ভারতের বিরোধিতা করা। ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।  একই দিনে দ্য ইন্ডিপেনডেন্ট তাদের অনলাইন এডিশনে এই আয়কর হানার খবর প্রকাশ করতে গিয়ে যা লিখেছে, তার সার কথা – মোদি এবং তাঁর সরকারের অপছন্দের কাজ করলেই নেতা থেকে শুরু করে সাংবাদিকদের হেনস্থা করা হয়। 

আয়কর দফতরের একদল আধিকারিক মঙ্গলবার বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে হানা দেয়। তল্লাশির সময় কেড়ে নেওয়া হয় সাংবাদিকদের ফোন। বাইরে যেতে তাদের নিষেধ করা হয়। আয়কর হানার খবর ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হয়নি। বিরোধীশিবির থেকে উড়ে এসেছে একের পর এক কড়া মন্তব্য। 

আয়কর হানার নিন্দায় প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের টুইট বিনাশকালে বিপরীত বুদ্ধি। দলের রাজ্যসভার সাংসদ কেসি বেণুগোপালের প্রতিক্রিয়া আরও কড়া। জানিয়েছেন, চূডা়ন্ত হতাশা থেকে কেন্দ্র আয়কর দফতরকে আসরে নামিয়ে দিয়েছে। আয়কর হানার নিন্দা করে অখিলেশ যাদবের টুইট – সরকার এবং প্রশাসন যখন ভয় ও ভীতির প্রতীক হয়ে ওঠে তখন বুঝতে হবে দিন ঘনিয়ে এসেছে। 

আরও পড়ুন গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রে চটেছে কেন্দ্র

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা