Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করলে আমরা পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেব’, ফাঁপা হুমকি পাকিস্তানি রাষ্ট্রদূতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে। এদিকে পাকিস্তান আবারও পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন যে, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে অথবা তাদের সিন্ধু নদের জল প্রবাহ রোধ করার চেষ্টা করে তাহলে পাকিস্তান কেবল প্রচলিত অস্ত্র দিয়েই নয়, পারমাণবিক অস্ত্র দিয়েও জবাব দেবে।

একটি রুশ টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, “ভারতের সামরিক পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে শক্তিশালী সূত্র রয়েছে। খালিদ জামালি দাবি করেছেন যে ভারতের কিছু নথি ফাঁস হয়েছে, তাতে পাকিস্তানের কিছু অঞ্চলে হামলার পরিকল্পনা রয়েছে। এর ফলে আমাদের মনে হয়েছে আক্রমণ খুব শীঘ্রই হবে এবং তা যে কোনও সময় ঘটতে পারে।

সিন্ধু জল চুক্তি বাতিলের ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান

ওই টেলিভিশন চ্যানেলের বক্তব্য অনুসারে, জামিল বলেছেন যে পাকিস্তান প্রচলিত এবং পারমাণবিক উভয় অস্ত্র দিয়েই যে কোনও আক্রমণের জবাব দেবে। সিন্ধু জল চুক্তি বন্ধ করার ভারতের সিদ্ধান্ত সম্পর্কে জামালি বলেন, ভারত যদি নদের প্রবাহ বন্ধ করে দেয় বা প্রবাহিত স্রোত ভিন্ন দিকে সরিয়ে নেয়, তাহলে তা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। এর জবাব দেওয়া হবে পূর্ণ শক্তির সঙ্গে।

‘উত্তেজনা প্রশমণ খুবই গুরুত্বপূর্ণ

জামালি আরও বলেন যে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক ক্ষেত্রে শক্তিধর, তাই উত্তেজনা প্রশমণ করা অত্যন্ত জরুরি। তিনি কাশ্মীর হামলার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এতে চিন ও রাশিয়ার অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত

গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভারত প্রতিবেশি রাষ্ট্রটির বিরুদ্ধে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের সমর্থকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি