চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিরল পুলওয়ামার স্মৃতি, উধমপুরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা, নিহত জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ অব্যাহত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। সোমবার উধমপুরে সিআরপিএফ কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। আর তাতে প্রাণ হারালেন একজন জওয়ান।  ইতিমধ্যেই এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। উধমপুরের দাদু এলাকায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এর একটি যৌথ অভিযান শুরু করেছে।

এদিনের ঘটনা প্রসঙ্গে উধমপুরের দুদু এলাকায় পুলিশ জানিয়েছে, উধমপুরের দুদু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এদিন দুপুর ৩ টে ৩০ নাগাদ সিআরপিএফ এবং পুলিশের দল টহল দেওয়ার জন্য বেরিয়েছিল। আর তখনই তাদের কনভয় হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনার পর উধমপুরের দুদু এলাকা ঘিরে নিয়ে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।

উল্লেখ্য, বর্তমানে জম্মু- কাশ্মীরে বেড়েছে জঙ্গি হামলা। চলতি বছর 8 জুলাই, কাঠুয়া জেলার দুর্গম পাহাড়ী এলাকায় একটি সেনা কনভয়ের উপর অতর্কিত হামলায় একজন জুনিয়র কমিশনড অফিসার সহ পাঁচজন সেনা কর্মী শহীদ হন । পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও ২৬ জুন জম্মু ও কাশ্মীরের ফের ডোডা জেলার একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। আর তাতে তিন জঙ্গি নিহত হয়। তবে বারবার জম্মু-কাশ্মীরে এই হামলার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ