মাঝ আকাশে বিমান কর্মীর সঙ্গে অসভ্যতামি, গ্রেফতার মদ্যপ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: যত কাণ্ড মাঝ আকাশে। ফের মাঝ আকাশে বিমান কর্মীর সঙ্গে অসভ্যতামির অভিযোগ উঠল এক মদ্যপ যাত্রীর বিরুদ্ধে। একাধিকবার সতর্ক করা সত্বেও ওই যাত্রী সংযত হননি। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দরে বিমান অবতরণ করার পরে ওই মদ্যপ যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ ওই যাত্রীকে গ্রেফতার করেছে। পরে অবশ্য ওই যাত্রী জামিনে ছাড়া পেয়েছেন।

সোমবার বেঙ্গালুরু পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, গত ১৭ নভেম্বর জয়পুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে যাত্রী ছিলেন ৩২ বছরের এক যুবক। বিমানবন্দর থেকে বিমান উড়ানের পরেই ওই মদ্যপ যাত্রী অসভ্যতামি শুরু করে দেন। তাকে সংযত করার চেষ্টা চালান বিমান কর্মীরা। কিন্তু সংযত না হয়ে উল্টে বিমান কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই মদ্যপ যাত্রীকে শান্ত করতে না পারায় কেম্পাগৌড়া বিমানবন্দরের আধিকারিকদের গোটা ঘটনা জানানো হয়। বিমান আবতরণ করার পরেই ওই মদ্যপ যাত্রীকে গ্রেফতার করা হয়।’

ইন্ডিগোর পক্ষ থেকে ওই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, ‘ওই যাত্রীকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের।’

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?