কোভিডে আক্রান্তের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ করোনা লেখার নির্দেশ কোর্টের

রায় এলাহাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: করোনায় (Covid-19) আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্য়ু হলে মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে (death certificate)করোনাই লিখতে হবে। অন্য কোনও কারণ, যেমন হৃদযন্ত্র (heart failure) বিকল হওয়া বা শরীরের কোনও অঙ্গ নিষ্ক্রিয় হয়ে (dysfunction of any other organ) যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে, তা লেখা যাবে না। এমনই এক রায় দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। পাশাপাশি করোনায় কারও মৃত্যু হলে তাঁর যে ক্ষতিপূরণ পাওয়ার কথা, সংশ্লিষ্টের পরিবার সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। সেই ক্ষতিপূরণ এক মাসের মধ্যে দিতে হবে। অন্যথায় নয় শতাংশ হারে সুদ গুণতে হবে।

সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জে জানিয়ে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি বিক্রম ডি চৌহানের ডিভিশন বেঞ্চ (Justice AR Masoodi and Justice Vikram D Chauhan) এই রায় দিয়েছে। ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন কুসুম লতা যাদব এবং অন্যান্য। যোগী সরকার গত ১ জুন একটি নির্দেশিকা জারি করে জানায়, করোনায় আক্রান্ত হওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টের মৃত্যু হলে পরিবার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।

সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার রায় দিতে গিয়ে দুই বিচারপতির বেঞ্চ (division bench) বলেছে, ‘বিতর্কের বিষয় করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর ডেথ সার্টিফিকেট (death certificate)হৃদযন্ত্র বিকল হওয়ার ফলেই মৃত্যু বা শরীরের কোনও অঙ্গ বিকল হওয়ার ফলে মৃত্যু হয়েছে – তা লেখা যাবে কি না। ডিভিশন বেঞ্চ (division bench)মনে করে ডেথ সার্টিফিকেটে এসবের একটিও লেখা যাবে না। করোনায় (Covid-19) আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লিখতে হবে করোনা। পাশাপাশি মৃতের পরিবারের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা, এক মাসের মধ্যে সেই পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ (financial assistance) দিতে হবে। অন্যথায় নয় শতাংশ হারে সুদ গুনতে হবে। ‘ 

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক