মোদি-হাসিনার হাত ধরে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের সূচনা

১৩১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে খরচ হয়েছে ৩৭৭ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। শনিবার বিকেলে শুভ সূচনা হলো ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের। ভারতের অর্থানুকুল্যে নির্মিত ডিজেল আমদানির ক্ষেত্রে নয়া দিগন্তের সূচনাকারী মৈত্রী পাইপলাইনের সূচনা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। নয়া পাইপলাইন দু’দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

দুই দেশের মধ্যে ডিজেল আমদানি-রফতানি বাণিজ্যের অঙ্গ হিসেবে ২০১৮ সালে মৈত্রী পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৩১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে খরচ হয়েছে ৩৭৭ কোটি টাকা। অসমের নামালিগড় হয়ে শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে আমদানি করা হবে ডিজেল। প্রতি বছর অন্তত ১০ লক্ষ মেট্রিক টন হাইস্পিড ডিজেল সরবরাহ হবে নয়া পাইপলাইনের মাধ্যমে। দেশের উত্তরবঙ্গের সাতটি জেলায় আমদানিকৃত ডিজেল সরবরাহ করা হবে।

নয়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসায় জ্বালানি তেলের দাম অনেকটাই যেমন কমবে তেমনই চাহিদার তুলনায় জোগানের ক্ষেত্রেও ভারসাম্য থাকবে বলে আশাপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাইপলাইন নির্মাণে ভারত সরকার যেভাবে এগিয়ে এসেছে তাঁর প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আমাদের দুই দেশের এ বন্ধুত্ব অটুট থাকুক, সেটাই আমি চাই।’ মৈত্রী পাইপলাইনের মতো দু’দেশের মধ্যে আরও একাধিক বাণিজ্যিক সম্পর্কও গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা