আবার প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী, আরব আমিরশাহীর রাষ্ট্রপতিকে নিয়ে ‘‌নজিরবিহীন আদিখ্যেতা’‌

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার পলিটিক্যাল স্টান্ট। একধরণের গিমিক বললেও অত্যুক্তি হয় না। সোমবার দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আলিঙ্গন করে স্বাগত জানালেন। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু উচ্চপর্যায়ের বৈঠকের জন্য ভারতে এসেছেন এবং প্রায় দু’‌ঘন্টা পর তিনি রওনা হবেন বলে সূত্রের খবর। কিন্তু কেন এটাকে পলিটিক্যাল স্টান্ট বা গিমিক বলা হচ্ছে?‌ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রোটোকল ভেঙে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন।

এদিকে এই প্রোটোকল পরিপন্থী কাজ করা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দুই রাষ্ট্রনেতাকে উষ্ণ আলিঙ্গন বিনিময় করতে দেখা গিয়েছে। যা সাম্প্রতিক বছরগুলিতে ভারত–সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ককে ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও জোরদার করেছে। কিন্তু তা বলে দেশের প্রধানমন্ত্রীর এমন কাজ করা মোটেও উচিত নয় বলেই মনে করা হচ্ছে। এই সফর ছোট হলেও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাবে বলা হচ্ছে।

অন্যদিকে দু’দিনের ভারত সফরে গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লিতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিষ্টাচার বা প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানাতে পালমের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে নামার পরে রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পরে রুশ প্রেসিডেন্টকে আলিঙ্গন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে গদি মিডিয়া ওই প্রোটোকল ভাঙাকে বড় করে তুলে ধরেছিল। নয়াদিল্লি–মস্কোর মৈত্রীর বার্তা বলে প্রচার শুরু করে, আদৌ ঘটনা ততটা গুরুত্বপূর্ণ নয়। কারণ অতীতে একাধিকবার মোদিকে প্রোটোকল ভেঙে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে যেতে দেখা গিয়েছিল। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া শিষ্টাচার বা প্রোটোকল অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকেন বিদেশমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিকবার সেই রীতি ভেঙেছেন মোদি। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ভারত সফরে এসেছিলেন ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁকে রানওয়েতে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি দিল্লি এসেছিলেন আবু ধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ান। তাঁকেও স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন মোদি। এর পরে ২০১৭ সালের ২৪ জানুয়ারি একই দৃশ্যের অবতারণা ঘটেছিল। আবু ধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ানকে স্বাগত জানিয়েছিলেন।

এখানেই শেষ নয়, ২০১৭ সালের ৭ এপ্রিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিলেন মোদি। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁকেও স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। ২০২৪ সালের ২৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে গিয়েও শিষ্টাচার ভেঙেছিলেন মোদি। এবার আবার ২০২৬ সালেও ভাঙলেন প্রোটোকল।

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর