আদানিকাণ্ডে ফের জেপিসির দাবি জানালেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগসূত্র নিয়ে ফের সরব হলেন রাহুল গান্ধি। দুই আন্তর্জাতিক সংবাদপত্রে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে ফের আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে কেন ইডি-সিবিআইয়ের মতো ‘বিতর্কিত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন আদানিকে জেরা করছে না, তা নিয়ে প্রশ্ন তুলে খোঁচাও দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এদিনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদানিকাণ্ড নিয়ে ফের যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন রাহুল।

মুম্বইয়ে এদিন সাংবাদিক সম্মেলনে দুই আন্তর্জাতিক সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘দেশের মাটিতে জি-২০ সম্মেলন হতে চলেছে। ওই সম্মেলন যথেষ্টই গুরুত্বপূর্ণ। কিন্তু আদানি নিয়ে দুই সংবাদপত্রে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুই সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টেই পরিস্কার, দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ১০০ কোটি ডলার আদানির সংস্থার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। আমার প্রশ্ন, কে ওই অর্থ পাচার করেছেন? যে টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা কার? আদানির নাকি অন্য কারও? যদি অন্য কারও হয়, তাহলে সেই ব্যাক্তি কে? প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি পরিবারের এত ঘনিষ্ঠতা কিসের?’  প্রাক্তন কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ‘কারচুপির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মাস্টারমাইন্ড হলেন আদানির ভাই বিনোদ আদানি এবং দুই বিদেশি নাগরিক। তাদের মধ্যে একজন হলেন চিনের নাগরিক।’

সেবির প্রাক্তন চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধি কটাক্ষের সুরে বলেন, ‘যিনি সেবির আধিকারিক হিসেবে আদানিকে ক্লিনচিট দিয়েছিলেন, তিনিই অবসর নেওয়ার পরে আদানির মালিকানাধীন একটি টিভি চ্যানেলের ডিরেক্টর হয়ে বসেছেন। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে?’  আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ সম্পর্ককে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘কোন সম্পর্কের জোরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হন আদানি? কোন গোপন বোঝাপড়ার জেরে আদানির নানা অপকর্ম আড়াল করার চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী? কিসের ভিত্তিতে বিমানবন্দর-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের যাবতীয় বরাত পান আদানি? কীভাবে দেশে একের পর এক সম্পত্তি কিনছেন আদানি?

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের