চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতাল থেকে চুরি গেল করোনার ভ্যাকসিন! চোরের খোঁজ চালাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: করোনার ভ্যাকসিনের ডোজ চুরি! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের গ্রামীণ হাসপাতাল থেকে। আর এই খবরেই রীতিমত চিন্তিত স্বাস্থ্য কর্মীরা। করোনার সঙ্গে লড়তে ভ্যাকসিন যখন মূল হাতিয়ার। আর সেই অস্ত্রকেই চুরি করে স্বাস্থ্য কর্মীদের চিন্তা বাড়াল চোরেরা। সোমবার রাতে হায়দরাবাদের জামবাগের গ্রামীণ হাসপাতাল থেকে ২৪ টি কোভিশিল্ড ও ১৭ টি কোভ্যাক্সিন চুরি যায়। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানায় গ্রামীণ হাসপাতালের বিমওএইচ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া ভ্যাক্সিনের মোট ডোজ রয়েছে কোভিশিল্ডের ৩৪০ টি ও কোভ্যাক্সিনের ২৭০ ডোজ। শুধু করোনার টিকা নয়, চোরেরা দুটি কম্পিউটার ও কিছু স্যানিটাইজার চুরি করেছে বলেও জানা গিয়েছে। এছাড়াও হাসপাতাল চত্বরে থাকা অটো রিক্সার চাকাও খুলে নিয়ে পালিয়ে যায় চোরেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অটো রিক্সা করেই বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ করত স্বাস্থ্য কর্মীরা। কিন্তু চোরেরা সেটাকেও ছাড়েনি। এই ধরনের কাজ কারা করতে পারে? অভিযোগের ভিত্তিতে খোঁজ চালাচ্ছে পুলিশ।

এর আগেও করোনার টিকা চুরির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই চুরি যাওয়া টিকা অসাধু কাজেও ব্যবহার করার ঘটনা সামনে এসেছে। তাই গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। সোমবার করোনার বাড়বাড়ন্ত নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। যার ভিত্তিতে মঙ্গলবার থেকে সেরাজ্যে নৈশ্যকালীন কার্ফু লাগু করেছেন রেড্ডির সরকার।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ