গুজরাতে নিষিদ্ধ বিক্ষোভ, প্রতিবাদ করলে ফৌজদারি মামলা

রাষ্ট্রপতি বিলে সই করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও গান্ধিনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গর্বের গুজরাতে সব ধরনের রাজনৈতিক বিক্ষোভ-প্রতিবাদ নিষিদ্ধ হয়ে গেল। রাজ্য মন্ত্রিসভায়পাশ হওয়া এই সংক্রান্ত একটি বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি বিলে সই করেছেন।

রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  ফৌজদারি কার্যবিধি সংশোধনী (বিল) ২০২১ গত মার্চে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল। বিলে বলা হয়েছে,  রাজ্যের কোনও প্রান্তে বিক্ষোভ-প্রতিবাদ-ধর্না কর্মসূচি নিষিদ্ধ। কোনও ব্য়ক্তিকে সেই আইন অমান্য করতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই বিলে ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ কমিশনার এবং সব জেলার জেলাশাসককে।  তারা প্রয়োজন বোধ করলে বিক্ষোভস্থল থেকেই গ্রেফতার করতে পারেন। বিলের লক্ষ্য় যে মূলত বিরোধীরা, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ। সাম্প্রতিক অতীতে গুজরাত সাক্ষী ছিল একাধিক সরকার বিরোধী বিক্ষোভের। মোরবি সেতু দুর্ঘটনার পর সেখানে বিরোধী শিবির সরকারের বিরুদ্ধে সরব হয়। অন্যদিকে, বিলকিস বানো ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতরা মেয়াদ শেষের আগেই জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় নানা প্রান্ত থেকে প্রতিবাদ শুরু হয়। 

এই বিল থেকে আরও একটা বিষয় স্পষ্ট যে প্রধানমন্ত্রী মোদি যিনি নিজেকে গণতন্ত্রের পূজারী বলে দাবি করেন, তার রাজ্যেই বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে সরকার দানব বিল বিধানসভায় পাশ করিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে নিল। 

আরও পড়ুন দাবি না মানায় গুজরাতের তিন গ্রামে ভোট বয়কট

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ