দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লাড্ডু প্রসাদ বিতরণ নিয়ে অশান্তির সৃষ্টি হনুমান মন্দিরে। উত্তরপ্রদেশের ফতেপুরে অবস্থিত বড় হনুমান মন্দিরের পুরোহিত দীপক তিওয়ারি এবং তাঁর বাবা ভক্তদের দুটি লাড্ডু বেশি দিতে চেয়েছিলেন। এই অপরাধে তাঁদের বেধড়ক মারধর করল কয়েকজন যুবক। গোটা ঘটনাটি ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়।

১৫ জুন মন্দিরে পুজো চলাকালীন পুরোহিত দীপক তিওয়ারি ভক্তদের দেওয়ার জন্য প্রসাদ হিসাবে দুটি অতিরিক্ত লাড্ডু দেন। এরপরই থানা এলাকার গাড়ি মহল্লার কিছু যুবক এই নিয়ে বিবাদ শুরু করে। বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুবকেরা মন্দিরের ভেতরে ঢুকে এসে পুরোহিতকে লাথি ঘুষি মারতে শুরু করে।

পুরোহিতের বৃদ্ধ বাবা ছেলেকে বাঁচাতে আসলে তিনিও ওই যুবকদের কাছে নিগৃহীত হন। অভিযুক্তরা তাঁকে নির্মমভাবে মারধর করে। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে দেখে দীপক ও তাঁর বাবা কোনওরকমে হনুমান মূর্তির গর্ভগৃহে ছুটে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল চাঞ্চল্য। মন্দির চত্বরে এমন ঘটনা ঘটায় স্থানীয়রা ক্ষুব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুরোহিত দীপক তিওয়ারির মায়ের অভিযোগের ভিত্তিতে খাগা কোতোয়ালি পুলিশ অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ভিডিওতে স্পষ্ট যে কীভাবে অভিযুক্তরা মন্দির প্রাঙ্গনের মর্যাদা, পবিত্রতাকে ভূলুন্ঠিত করে পুরোহিত এবং তাঁর বাবার উপর আক্রমণ করছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের