সপ্তম শ্রেণির ছাত্রকে দশম শ্রেণির ছাত্রদের দিয়ে মারার নির্দেশ প্রধানশিক্ষকের, তারপর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সরকারি স্কুলে নির্মম, নিষ্ঠুর শাস্তি দেওয়া হল সপ্তম শ্রেণির এক ছাত্রকে। এই ঘটনা এখন প্রকাশ্যে আসায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কর্পোরাল পানিশমেন্টের মর্মান্তিক উদাহরণ হয়ে রইল এই ঘটনা। সব থেকে বড় কথা সরকারি স্কুলে এমন ঘটনা বাকি ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। হায়দরাবাদের কমপ্যালি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুলের অধ্যক্ষের সরাসরি নির্দেশে দশম শ্রেণির সিনিয়র ছাত্রদের একটি দল সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক ক্ষোভের সৃটি হয়েছে।

এদিকে এইঅভিযুক্ত অধ্যক্ষের নাম কৃষ্ণ। তিনি ডুন্ডিগালের ইনচার্জ মন্ডল শিক্ষা কর্মকর্তা (এমইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন। যা শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণ রক্ষার জন্য একটি পদ। এই পদে থেকে কেমন করে নিষ্ঠুর ঘটনাটি ঘটালেন?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। স্কুলের সাইকেল স্ট্যান্ডে সাইকেলের যন্ত্রাংশ চুরি এবং টায়ার ফেটে যাওয়া নিয়ে সামান্য বিরোধের জেরে এই হিংসা নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ। সোমবার মধু নামে একজন শিক্ষক সপ্তম শ্রেণির আক্রান্ত ছাত্র ফণীন্দ্র সূর্যকে সাইকেল স্ট্যান্ডে সাইকেলের খোঁজখবর নিতে পাঠিয়েছিলেন। যখন সূর্য সাইকেল স্ট্যান্ডে গিয়ে পরীক্ষা করছিল তখন আরেকজন শিক্ষক নাম চ্যারি, তাকে দেখতে পান। তাই সাইকেলে কারচুপির জন্য সূর্যই দায়ী বলে ধরে নিয়ে শিক্ষক চ্যারি ছেলেটিকে প্রধান শিক্ষকের অফিসে নিয়ে যান।

অন্যদিকে নিরপেক্ষ তদন্তের পরিবর্তে প্রধান শিক্ষক কৃষ্ণ দশম শ্রেণির ছাত্রদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেন এবং নির্দেশ দেন, সপ্তম শ্রেণির ছাত্র ফণীন্দ্র সূর্যকে মারতে। ছাত্রটির পিঠে লাঠি দিয়ে মারতে নির্দেশ দিলে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। এরপর প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ফণীন্দ্র সূর্য বাড়ি ফিরে তার বাবা–মাকে তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বর্ণনা করেন। তার বাবা শিব রামকৃষ্ণ, নির্যাতনের শারীরিক চিহ্ন দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে ছেলেকে হাসপাতালে নিয়ে যান। মারধরের সময় যে আঘাত লেগেছে তার জন্য এখন সূর্যের চিকিৎসা চলছে। আক্রান্ত ছাত্রের বারা তারপর অভিযোগ দায়ের করেন পুলিশে।

তাছাড়া এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ, দুই শিক্ষক মধু এবং চ্যারির ভূমিকা তদন্ত করছেন। এই ঘটনা শিক্ষার অধিকার আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। এই ঘটনা নিয়ে অন্যান্য অভিভাবক এবং স্থানীয় সমাজকর্মীরা অধ্যক্ষ কৃষ্ণকে প্রধানশিক্ষকের পদ থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনা জুভেনাইল জাস্টিস আইনের অধীনে তদন্ত করা হচ্ছে। গোটা ঘটনায় শিউরে উঠেছেন বাকি অভিভাবকরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর