লোকসভায় মোদির ধন্যবাদ সূচক বক্তব্য না দেওয়া নিয়ে তরজায় জড়ালেন প্রিয়াঙ্কা-ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদসূচক বক্তব্য দেওয়ার সুযোগ পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বেনজির ঘটনা নিয়ে এবার কাজিয়ায় জড়ালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কংগ্রেসকে নিশানা করে লোকসভার অধ্যক্ষ সভায় জানান, ‘যে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারত। তাই সভায় প্রধানমন্ত্রীকে হাজির না হওয়ার পরামর্শ দিয়েছিলেন’। পাল্টা অধ্যক্ষকে বিঁধে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন, ‘সম্পূর্ণ অসত্য বলছেন লোকসভার অধ্যক্ষ। প্রধানমন্ত্রীর গায়ে হাত তোলার কোনও প্রশ্ন নেই।’

গতকাল বুধবার বিকেল পাঁচটার সময়ে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদসূচক বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু কংগ্রেস সাংসদদের হট্টগোলের ফলে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয়। ঠিক হয়, বৃহস্পতিবার লোকসভায় বলবেন মোদি। কিন্তু এদিন সকাল থেকে দফায়-দফায় কংগ্রেস সাংসদদের বিক্ষোভে সভার কাজ ভণ্ডুল হয়ে যায়। প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াও রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। যা সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

কেন মোদি লোকসভায় হাজির হলেন না তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখনই বিতর্কে ঘি ঢালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, ‘গতকাল বিরোধী শিবিরের সাংসদরা যে রণমূর্তি দেখিয়েছিলেন, তাতে সভায় এলে প্রধানমন্ত্রীকে ঘিরে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারত। তাই আমিই পরামর্শ দিয়েছিলাম, যাতে তিনি সভায় না আসেন।’ লোকসভা অধ্যক্ষের ওই মন্তব্য শুনেই চটে যান প্রিয়াঙ্কা গান্ধি। সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল বুধবার বেশ কয়েকজন মহিলা কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীর আসনের কাছে ছুটে গিয়েছিলেন। তাতে কি হয়েছে? কেউ প্রধানমন্ত্রীর গায়ে হাত তুলবে বা তাকে আঘাত করবে এটা ভাবার প্রশ্নই ওঠে না। কোনও প্রশ্নই ওঠে না। সুতরাং, কারও পক্ষে বলা সম্পূর্ণ ভুল যে এমন কোনও পরিকল্পনা ছিল। এমন কোনও পরিকল্পনা ছিল না।’

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর