জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সাসপেন্ড, বিতর্কিত প্রশ্নপত্র তৈরি করে কোপে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার খবরের শিরোনামে উঠে এল‌ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। কারণ এখানে একজন অধ্যাপক সেমিস্টার পরীক্ষায় একটি প্রশ্ন তৈরি করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর তারপরই সাসপেন্ড করা হয়েছে ওই অধ্যাপককে। ‘‌মুসলিমদের উপর অত্যাচার’ শীর্ষক‌ প্রশ্নে ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। প্রশ্নে উল্লেখ, মুসলিম সংখ্যালঘুদের উপর ভারতে অত্যাচার নিয়ে আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ দাও। এই প্রশ্ন নিয়েই বিতর্ক চরমে ওঠে।

এখানেই শেষ নয়, এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এই বিষয়টি নিয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই প্রশ্নটি বিএ (অনার্স) সোশ্যাল ওয়ার্ক প্রথম সেমিস্টার পরীক্ষায় করা হয়েছিল। ‘‌ভারতে সামাজিক সমস্যা’‌ শীর্ষক বিষয়ের উপর ১৫ নম্বরের একটি প্রশ্ন রাখা হয়। যা নিয়ে বিতর্কটি চরমে উঠেছে। সেখানেই প্রশ্নটি ছিল, ‌ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ দিতে বলা হয়েছিল। এই প্রশ্নপত্রটি তৈরি করেন অধ্যাপক বীরেন্দ্র বালাজি শাহারে। যা নিয়ে ঝড় ওঠে সমালোচনার।

এদিকে এই প্রশ্ন নিয়ে অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারপরই বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এমনকী কোনও সদস্যের অবহেলা এবং অসাবধানতাকেও গুরুতরভাবে দেখা হচ্ছে। এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়েছে, ‘‌বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তার প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপককে সাসপেন্ড হয়ে থাকতে হবে।’‌ একইসঙ্গে অ্যাকাডেমিক দায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার জন্যই এমন পদক্ষেপ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সিএ শেখ সফিউল্লাহের স্বাক্ষরিত ওই নির্দেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আর সেখানেই দেখা গিয়েছে, ‘‌পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সাসপেন্ড থাকতে হবে’‌। ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, সাসপেন্ডের সময়কালে অধ্যাপক শাহারে সদর দফতর নয়াদিল্লিতে থাকবে এবং তিনি উপযুক্ত কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়া সদর দফতর ছাড়তে পারবেন না। এই বিষয়টি নিয়ে নিয়ম অনুযায়ী পুলিশে এফআইআর করা হবে বলে জানা গিয়েছে।

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই