বিভাগীয় প্রধানের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে জীবন শেষ করে দিলেন তরুণ চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: এক চিকিৎসকের আত্মহননের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুনেতে। পুনের একটি বেসরকারি ক্লিনিকে ২৮ বছর বয়সী ওই চিকিৎসক মৃত্যুর আগে রেখে গিয়েছেন সুইসাইড নোট। মৃতের নাম শ্যামপঙ্কজ ভোরা। সুইসাইড নোটে তিনি অন্যান্য সিনিয়র চিকিৎসকদের দ্বারা দেওয়া মানসিক চাপ এবং হয়রানির কথা উল্লেখ করেছেন। শ্যামপঙ্কজ ভোরা গুজরাতের ভাবনগরের বাসিন্দা ছিলেন। ২০২৩ সাল থেকে রেডিওলজি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, শুরু হয়েছে তদন্ত। রেডিওলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুইসাইড নোটে ওই চিকিৎসক লিখেছেন, “আমি বীতশ্রদ্ধ, কাউকে বলতে পারছি না। থ্যাঙ্ক ইউ পিএম স্যার ফল অল।” এছাড়াও সুইসাইড নোটে শ্যামপঙ্কজ ভোরা নিজের ফোনটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা লিখে গিয়েছেন। রেখে গিয়েছেন UPI পিনও।

ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন শ্যামপঙ্কজ ভোরার বাবা পঙ্কজ ভোরা। তিনি বিশ্বাসই করতে পারছেন না ছেলে এমন পদক্ষেপ করতে পারেন। তিনি চিকিৎসক পুত্রের মৃত্যু প্রসঙ্গে জানিয়েছেন,  শ্যামপঙ্কজ দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেরন। দীর্ঘ কর্মপরিকল্পনা এবং বিভাগীয় প্রধানের আচরণ তাকে তিতিবিরক্ত করত। বাবা বলেন, তিনি প্রায় ৪০ বার বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুনে পুলিশ তদন্ত শুরু করেছে। রেডিওলজি বিভাগের প্রধান প্রণব মহাদেবকরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন যে আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে। তদন্ত নির্দিষ্ট গতিতে চলছে। মৃত চিকিৎসকের বাবা-মা শেষকৃত্যের জন্য গুজরাতে এসেছেন।

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?