ব্যস্ত রুটে একাধিক ট্রেন বাতিল, নিত্যযাত্রীদের মাথায় হাত! জেনে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের কারণে আগামী এক সপ্তাহ রেল পরিষেবায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত বিভিন্ন রুটে ‘রোলিং ব্লক’ নেওয়ার ফলে একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত এবং বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলবে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, এই সময়ের মধ্যে অন্তত তিনটি মেমু প্যাসেঞ্জার ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ১৭, ২০ ও ২২ মার্চ আদ্রা-মেদিনীপুর-আদ্রা ট্রেন চলবে না। একইভাবে ১৭, ১৯, ২০ ও ২২ মার্চ আদ্রা-ভাগা-আদ্রা এবং ১৭, ২০ ও ২২ মার্চ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি রুটের ট্রেন বাতিল রাখা হয়েছে।শুধু বাতিলই নয়, কয়েকটি ট্রেনের রুটও আংশিকভাবে কমানো হয়েছে। টাটানগর-আসানসোল-বারাভূম মেমু ট্রেন ১৬ মার্চ আদ্রা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ফলে আদ্রা-আসানসোল অংশে পরিষেবা বন্ধ থাকবে। একইভাবে ১৭ মার্চ বর্ধমান-হাটিয়া মেমু ট্রেন গোমো স্টেশনেই শেষ হবে এবং গোমো-হাটিয়া অংশে ট্রেন চলবে না।

এছাড়াও, ১৮ মার্চ টাটানগর-হাটিয়া এক্সপ্রেস তার নির্ধারিত পথ পরিবর্তন করে বিকল্প রুটে চলবে। অন্যদিকে বোকারো-আসানসোেল মেমু ট্রেন ১৬, ১৮, ১৯ ও ২০ মার্চ প্রায় এক ঘণ্টা দেরিতে ছাড়বে।রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে। তবে হঠাৎ এই পরিবর্তনে আদ্রা ডিভিশনের ওপর নির্ভরশীল হাজার হাজার যাত্রীর দৈনন্দিন যাতায়াতে বড়সড় বিঘ্ন ঘটবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড