বিধান পরিষদের ভোটে প্রার্থী লালু-পত্নী রাবড়ি দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধান পরিষদের আসন্ন নির্বাচনে লড়ছেন রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পত্নী রাবড়ি দেবী। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আরজেডি। পাশাপাশি আরও চার জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে তিন জনই আরজেডি’র। বাকি জন সিপিআইএম (এম-এল)-এর। মহাজোটের পাঁচ প্রার্থীই আগামী সোমবার মনোনয়ন জমা দেবেন।

আগামী মে মাসে বিহার বিধান পরিষদের ১১ আসনে ভোট নেওয়া হবে। বিধায়কদের শক্তির নিরিখে ১১টি আসনের মধ্যে পাঁচটিতে জিততে চলেছে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট। বাকি ছয়টি আসন পেতে চলেছে এনডিএ জোট। ইতিমধ্যেই বিধান পরিষদে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং হিন্দুস্থান আওয়াম মোর্চা নেতা জিতনরাম মাজির ছেলে সন্তোষ সুমন।  

বিধান পরিষদে মহাজোটের প্রার্থী হিসেবে শুক্রবার পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে। আরজেডির হয়ে রাবড়ি দেবী ছাড়াও লড়ছেন প্রাক্তন মন্ত্রী আব্দুল বারি সিদ্দিকী, সৈয়দ ফয়সাল আলি ও ঊর্মিলা ঠাকুর। মূলত লোকসভা ভোটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোটের কথা মাথায় রেখেই ঊর্মিলা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক অটুট রাখতে আব্দুল বারি সিদ্দিকী ও সৈয়দ ফয়সাল আলিকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে আরজেডি শীর্ষ নেতৃত্ব।    

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন