দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যিই হল! আপ থেকে বিতাড়িত হয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা। শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী। দিন কয়েক ধরেই জল্পনা চলছিল, আপ ছেড়ে শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব, তবে বিষয়টি আরও উস্কে যায় যখন রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে তরুণ রাজনীতিবিদকে সরিয়ে দেয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ওই দলের সবথেকে কনিষ্ঠতস সাংসদ ছিলেন তিনি। তিনি রাজ্যসভায় দলের হয়ে আম জনতাদের সমস্যা নিয়ে একাধিক আওয়াজও তোলেন। কিন্তু তাঁর সমর্থনে আপকে কখনই নাক গলাতে দেখা যায়নি। এছাড়া আবগারি মামলায় পুরোপুরি নিস্তার পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিসোদিয়ারা। তা সত্ত্বেও দলের অভিভাবকদের সঙ্গে দেখা করেননি রাঘব চাড্ডা। পাশাপাশি দলের একাধিক কর্মকাণ্ড নিয়েও বেশ কিছুদিন চুপ ছিলেন রাঘব চাড্ডা। তখন থেকেই জল্পনা তীব্র হয় যে, এবার বোধহয় বিজেপিতে যোগ দেবেন রাঘব চাড্ডা!

অবশেষে রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দিয়ে এই জল্পনা আরও উস্কে দেয় আপ। সেই জল্পনাই সত্যিই হল! আজ আপ পদত্যাগের পরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘আপকে আমি ১৫ বছর ধরে নিজের রক্ত ​​দিয়ে লালন করেছি, তা পথভ্রষ্ট হয়েছে। এখন এরা দেশের কল্যাণের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে। আমি আপ ছেড়ে জনগণের কাছে চলে যাচ্ছি। আমরা আপকে দিল্লি, পঞ্জাব এবং দেশের অন্যান্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করেছিলাম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যসভায় আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য হিসেবে আমরা ভারতের সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে একীভূত হব।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আসার আগে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসেবে কর্মরত ছিলাম। এই মঞ্চে আমার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মানুষ ছিলেন, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষাবিদ। আজ আম আদমি পার্টি (এএপি) ত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন বিশ্বমানের ক্রিকেটার, একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং সমাজকর্মী। এখন এই সমস্ত মানুষ একটি দুর্নীতিমুক্ত ভারত গড়ার সংকল্প নিয়ে সবকিছু ত্যাগ করে একত্রিত হয়েছেন। আমি এই দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। সম্ভবত খুব কম লোকই আমার চেয়ে একে ভাল করে চেনে। আমরা একসঙ্গে, পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দিল্লিতে দলটি গড়ে তুলেছি, পঞ্জাবে একে প্রতিষ্ঠা করেছি এবং অন্যান্য রাজ্যেও এর বিস্তার ঘটানোর চেষ্টা করেছি। কিন্তু আমি আজ, গভীর দুঃখ, বেদনা ও লজ্জার সঙ্গে বলছি যে, আপ দলটি দুর্নীতি নির্মূলের অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু তা এখন দুর্নীতিগ্রস্ত ও আপোষকামী ব্যক্তিদের হাতে আটকা পড়ে গিয়েছে। এ কারণেই দেশের সেবা করার জন্য আম আদমি পার্টিতে ছেড়ে আমি বিজেপিতে যোগ দিচ্ছি।’

আসলে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল যে, রাঘব চাড্ডা এবং আপ শীর্ষ নেতাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। ২০২৫ সালের দিল্লি নির্বাচনে দলের পরাজয়ের পর থেকে, রাঘব চাড্ডা দলের কর্মসূচী ও নেতাদের থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। এমনকী সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতারা মদ আবগারি নীতি-সংক্রান্ত অর্থ পাচার মামলায় স্বস্তি পেয়েছেন। তা সত্ত্বেও তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার সঙ্গে দেখা করেননি। সেই নিয়েও দলের অন্দরে অনেক বিতর্ক উঠেছিল। এরপরেই তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছিল আপ। তাঁর জায়গায় অশোক মিত্তলকে রাজ্য সভার সদস্য করা হয়েছিল। যিনি ২০২২ সালে পঞ্জাব রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। এবার পুরোপুরি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। পাশাপাশি অশোক মিত্তলও বিজেপিতে যোগ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ