কংগ্রেস ক্ষমতায় এলেই জাতসুমারি, তেলেঙ্গানায় ভোট প্রচারে গিয়ে প্রতিশ্রুতি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জাতিগত গণনাকে হাতিয়ার করে দলিত আর পিছড়ে বর্গের মন জিতে ভোটে বাজিমাত করতে চাইছে কংগ্রেস। তাই আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে বারবারই জাতগণনার বিষয়টি উল্লেখ করছেন রাহুল গান্ধি। বৃহস্পতিবার তেলেঙ্গানায় ভোট প্রচারে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে কংগ্রেস সরকার গঠন করলেই জাতগণনা হবে। দলিতদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি খুবই জরুরি।’

আগামী ৩০ নভেম্বের দক্ষিণের তেলেঙ্গানায় বিধানসভা ভোট। আর ভোট উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই জোরকদমে প্রচার শুরু হয়েছে। এদিন ভূপালপল্লী থেকে পেড্ডাপল্লি পর্যন্ত কংগ্রেসের ‘বিজয়ভেরি’ যাত্রা ছিল। ওই যাত্রায় যোগ দিয়ে এক পথসভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতভিত্তিক গণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। দেশের প্রকৃত জনসংখ্যার কত জন দলিত ও ওবিসি তা জানতে ‘এক্সরে’র মতো কাজ করবে জাতসুমারি।’

কংগ্রেস সরকার শাসিত রাজস্থান, ছত্তিশগড় ও কর্নাটকে জাতসুমারির সিদ্ধান্তের কথা উল্লেখ করে উপস্থিত জনতার উদ্দেশে রাহুল বলেন, ‘আপনারা মোদিজিকে জিজ্ঞেস করুন, কবে দেশে জাতগণনা হবে? কেসিআরকে প্রশ্ন করুন, কবে তেলেঙ্গানায় জাতগণনা হবে?’ এর পরেই তেলেঙ্গানায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে জাতগণনা হবে বলে উল্লেখ করে রাজীব তনয় বলেন, ‘‘ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম যে কাজটি করব তা হল, তেলেঙ্গানাঊ ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতভিত্তিক গণনা করা।’রাহু

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!