পোশাকের ক্ষেত্রে খাদি, তেরঙ্গা চিনা পলিয়েস্টারের: মোদিকে খোঁচা রাহুলের

টুইট করে খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে আরও বেশি করে খাদির তৈরি পোশাক ব্যবহার করতে বলেছেন। আর মোদির এই আর্জির সমালচোনা করেছেন রাহুল গান্ধি। জানিয়েছেন, পোশাকের ক্ষেত্রে খাদি, আর জাতীয় পতাকা তৈরি হবে চিনের তৈরি পলিয়েস্টার দিয়ে। কেন এই দ্বিচারিতা। প্রধানমন্ত্রীর কথা এবং কাজের মধ্যে যে বিস্তর তফাৎ রয়েছে সেটা আরও একবার প্রমাণিত হল। দেশের উৎপাদিত সামগ্রীর পরিবর্তে বিদেশে উৎপাদিত সামগ্রী, বিশেষ করে চিনে তৈরি সামগ্রীর প্রতি মোদি এবং তাঁর সরকারের আগ্রহ বেশি।

রাহুল গান্ধির এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে শনিবার প্রধানমন্ত্রী মোদির সবরমতীর ধারে খাদি উৎসবে দেওয়া ভাষণ। নমো বলেন, খাদি হল গর্বের প্রতীক। স্বাধীনতা আন্দোলনকে তরণ্বিত করার পিছনে খাদির ভূমিকা রয়েছে। বিদেশি পোশাক বর্জন করে খাদির তৈরি পোশাক আরও বেশি করে ব্যবহারের আর্জি জানিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই ডাকে সাড়া দিয়ে দেশবাসী বর্জন করেছিল বিদেশি পোশাক। সামনেই আসছে বড় উৎসব। সেই উৎসবে খাদির তৈরি সামগ্রী উপহার দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদির এই বক্তব্যের সমালোচনা করে রাহুল গান্ধি রবিবার নিজের টুইটারে লেখেন, দেশবাসীকে খাদির তৈরি পোশাক আরও বেশি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু জাতীয় পতাকা তৈরি হবে চিনের তৈরি পলিয়েস্টার দিয়ে। দেশভক্তি যে কতটা রয়েছে, তা ওই বিবৃতি থেকেই স্পষ্ট। স্পষ্ট হয়ে যাচ্ছে তাঁর দ্বিচারিতা। এই দ্বিচারিতার ইতি হওয়ায় প্রয়োজন। দেশের প্রতি যাদের ভালোবাসা সুগভীর, তাদের মধ্যে এই দ্বিচারিতা দেখা যায় না।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের