আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাগল নিয়ে বিবাদের জেরে খুন, রাজস্থানে একই পরিবারের ১২ জনের যাবজ্জীবন কারাবাস

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের কোটা জেলায় ছাগলকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে এক যুবককে খুনের ঘটনায় একই পরিবারের ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এই রায়ে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে-সহ পরিবারের আরও কয়েকজন সদস্য।

ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৩১ অগস্ট কোটা শহরের উদ্যোগ নগর থানার বম্বে যোজনা এলাকায়। নিহত যুবকের নাম ইশতিয়াক হুসেন। তিনি রাজস্থান পুলিশের অবসরপ্রাপ্ত এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের ছেলে ছিলেন। জানা গিয়েছে, ইশতিয়াকের মামা আব্দুল আজিদের সঙ্গে তার প্রতিবেশী রামজানির একটি ছাগলকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই তর্কাতর্কি ক্রমেই তীব্র আকার নেয়।পরিস্থিতি সামাল দিতে ইশতিয়াক হুসেন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে রামজানির বাড়িতে যান। কিন্তু অভিযোগ, সেখানে পৌঁছনোর পর রামজানি ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র, লোহার রড এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালান। ওই হামলায় গুরুতর জখম হন ইশতিয়াক। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

ইশতিয়াকের মৃত্যুর পর তার ভাই জাহিদ হুসেন উদ্যোগ নগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রামজানি ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।মামলার শুনানি শেষে কোটা জেলার আদালত একই পরিবারের ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পুলিশের দাবি, এই প্রথম কোটা জেলায় একসঙ্গে এতজনকে যাবজ্জীবনের সাজা দেওয়া হল। বিচারক মন্তব্য করেন, তুচ্ছ বিষয় থেকে হিংসা ও খুনের ঘটনা ঘটলে আইনের কঠোর প্রয়োগ করতেই হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ