চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটকে বিজেপিতে ভাঙন ধরিয়ে রাজ্যসভার তিন আসনে জয়ী কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্যসভার ভোটে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তিন আসনে জিতল কংগ্রেস। বাকি একটি আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসে ভাঙন ধরিয়ে জয়ের স্বপ্ন দেখা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডিএস খালি হাতেই ফিরেছে। লোকসভা ভোটের আগে দলীয় বিধায়কদের ঐক্যবদ্ধ রাখতে পেরে অনেকটাইস্বস্তির নিঃশ্বাস ফেলছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। 

কর্নাটকে রাজ্যসভার চার আসনে ভোট নেওয়া হয়েছিল। বিধায়কদের শক্তির নিরিখে কংগ্রেসের তিন ও বিজেপির এক প্রার্থীর জয় নিশ্চিত ছিল। কিন্তু কংগ্রেসে ভাঙন ধরানোর লক্ষ্য নিয়ে পঞ্চম প্রার্থী দাঁড় করিয়েছিল বিজেপি-জেডিএস জোট নেতৃত্ব। পঞ্চম আসনে জোটের হয়ে দাঁড়িয়েছিলেন জেডিএসের ডি কুপেন্দ্র রেড্ডি। কংগ্রেসে ভাঙন ধরাতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন বিজেপি-জেডিএস নেতৃত্ব। কিন্তু হাত শিবিরে ভাঙন তো ধরাতে পারেনি, উল্টে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন এসটি সোমশেখর রেড্ডি। তাছাড়া গরহাজির ছিলেন এ শিবারাম হেব্বার।

ভোট গণনায় দেখা যায় কংগ্রেসের তিন প্রার্থী অজয় মাকেন, জিসি চন্দ্রশেখর ও সৈয়দ নাসির হুসেন যথাক্রমে ৪৭,৪৭ ও ৪৫টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী নারায়ণসা কে বানডাগে পেয়েছেন ৪৭টি ভোট। আর জেডিএসের ডি কুপেন্দ্র রেড্ডি পেয়েছেন ৩৬টি ভোট। অর্থা‍ৎ কংগ্রেস নিজেদের বিধায়কদের ধরে রাখার পাশাপাশি নির্দল ও অন্যান্য ছোট দলগুলির সমর্থন আদায় করতে পেরেছেন। রাজ্যসভার নির্বাচনে দুই বিধায়ক এসটি সোমশেখর রেড্ডি ও এ শিবারাম হেব্বার দলীয় হুইপ অমান্য করায় ব্যাপক চটেছেন বিজেপি পরিষদীয় দলনেতা আর অশোকা জানিয়েছেন, দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ