‘কর্নাটকে সরকার গঠন নিয়ে জেডিএসের সঙ্গে কথা হয়নি’, জানালেন খাড়গে

আগামিকাল শনিবার কর্নাসটক বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাত পোহালেই কর্নাটক বিধানসভার ভোটগণনা। দাক্ষিণাত্যের রাজ্যটিতে কারা ক্ষমতার মসনদে আসীন হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই শুক্রবার রাতে সরকার গঠনের জন্য এইচডি দেবেগৌড়ার জেডিএসের সমর্থন চাওয়ার জল্পনা খারিজ করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, ‘সমর্থন চেয়ে কারও সঙ্গে (পড়ুন জেডিএসের সঙ্গে) কথা বলিনি। স্পষ্ট করে বললে, বলার প্রয়োজন মনে করিনি। কেননা, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি পাব বলে বিশ্বাস।’

গত ১০ মে কর্নাটক বিধানসভার ভোটগ্রহণ হয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি এইচ ডি দেবেগৌড়ার জেডিএস কিংমেকার হতে পারে বলেও আভাস দিয়েছে। ভোটগণনার আগের দিন অর্থা‍ৎ এদিন সকালেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। আর যাওয়ার আগে দাবি করেছেন, কংগ্রেস এবং বিজেপি-দুই শিবিরের পক্ষ থেকেই তাঁর দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যারা শর্ত মানবেন, তাঁদেরকেই সমর্থন জানাবেন।

যদিও এদিন রাতে জেডিএসের সঙ্গে কথাবার্তা চালানোর জল্পনা খারিজ করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘আমরা আত্মপ্রত্যয়ী, সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসনে জিতব। আগামিকাল শনিবার ফলাফল প্রকাশের পরেই আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। সরকার গঠনের জন্য সাহায্য চেয়ে এখনও পর্যন্ত কারও সঙ্গেই যোগাযোগ করিনি।’ উল্লেখ্য, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটকে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো ১১৩।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে